/indian-express-bangla/media/media_files/2025/01/13/8zRuwMV4sCClQWlPWNL1.jpg)
জুবিনের স্মৃতিতে ডুব জোজোর
/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
জুবিন-জোজোর বন্ধুত্ব
দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর। অসম হারিয়েছিল তার ভূমিপুত্রকে। দেখতে দেখতে জুবিনহীন অসমের দু'মাস অতিক্রান্ত। ১৯ নভেম্বর আসলে জুবিনের মৃত্যুর তিন মাস পূর্তি হয়ে যাবে। এর মাঝেই অসমে পৌঁছালেন জোজো। বন্ধুবিয়োগের খবরে ভেঙে পড়লেও অসমে আসা হয়নি। জুবিন নেই এই সত্যটা আজও মানতে কষ্ট হয় জোজোর। তিনি মানতেও চান না জুবিন আর নেই। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে দুদিন পুরো চুপচাপ ছিলেন মিস জোজো।
/indian-express-bangla/media/media_files/2025/09/25/zubeen1-2025-09-25-12-04-30.jpg)
গরিমাকে দেখে...
মিস জোজো ভারাক্রান্ত গলায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, বিশ্বাসই করতে পারছেন না জুবিন আর নেই। খুব ভাল বন্ধু ছিলেন। একসঙ্গে কখনও পারফর্ম করেননি তবে একটি রিয়্যালিটি শোয়ে প্রায় এক বছরের কাছাকাছি কাজ করেছেন। যখনই গুয়াহাটি আসতেন জুবিনকে ফোন করে দেখা করতেন। নিয়মিত যোগাযোগ না থাকলেও বন্ধুত্ব ছিল অটুট। বিমানবন্দরে নেমে জানতে পেরেছেন গরিমা হাসপাতালে। আগে জুবিনের বাবার সঙ্গে দেখা করে সোজা হাসপাতালে পৌঁছে যান। সেখানেই গরিমার সঙ্গে দেখা করেন। জুবিনের সমাধিস্থলেও গিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-garg-2025-09-20-16-32-02.jpg)
জুবিনের প্রশংসায়
জুবিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মিস জোজো তিনি আরও বলেন, নিঃশব্দে নীরবে যেভাবে একজন শিল্পী হিসেবে জুবিন কাজ করে যাওয়াকে সাধুবাদ জানিয়েছেন জোজো। তাঁর মতো শিল্পী সত্যিই হয় না বলে মনে করেন। জুবিনের চলে যাওয়া শুধু অসমের শূণ্যতা নয় পুরো দেশের ক্ষতি বলে বর্ণনা করেছেন জোজো।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubeen1-2025-09-19-17-50-43.jpg)
অনেকটা দেরি হয়ে গেল...
অসম যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে সেই আপশোসও জোজোরকথায় একদম স্পষ্ট। কিন্তু তিনি নিরুপায়। অনেকে সমালোচনা করলেও কোনও পথ খোলা ছিল না। শাশুড়িকেও শেষবারের মতো দেখতে পারেননি জোজো! একটাই কথা বলেছেন, জোজো শুধু অসমের সম্পদ নন। অহমিয়া গানের পাশাপাশি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বলিউড, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও জুবিনের অবদানের কথা উল্লেখ করেন জোজো।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/cats-2025-11-11-16-54-44.jpg)
কিফে জোজোর পারফরম্যান্স
জোজো জানান, আগামীকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর গানের অনুষ্ঠান রয়েছে। গতকাল সারেগামা-এর শুটিং বন্ধ ছিল। সেই সুযোগে ঝটিকা সফরে অসম ঘুরে এসেছেন জোজো। একমাত্র জুবিনের পরিবারের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন জোজো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us