/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-15-08-50.jpg)
ভাইকে হারিয়ে শোকাহত
/indian-express-bangla/media/media_files/2025/11/18/awqdqwe-2025-11-18-15-12-23.jpg)
জুবিনের জন্মদিনের আগেই..
অত্যন্ত সংকটজনক অবস্থায় ভুবনেশ্বরের AIIMS-এ ভর্তি ছিলেন পপুলার ওড়িয়া গায়ক হুম্যান সাগর। ওড়িসার মুখ্যমন্ত্রী তাঁর উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ স্থানান্তরের নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। মঙ্গলবার জুবিনের জন্মদিনের আগেই সংগীতজগৎ-এ আরও এক নক্ষত্রপতন।
/indian-express-bangla/media/media_files/2025/11/18/adewrwe-2025-11-18-15-12-23.jpg)
ভাইকে হারিয়ে...
মঙ্গলের সকালে মৃত্যুসংবাদ! আইসিইউ-তে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন বিশিষ্ট ওড়িয়া সংগীতশিল্পী হুম্যান সাগর। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রিয়া দে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত গায়কের সঙ্গে ছবি শেয়ার করে হৃদয়বিদারক লাইন লেখেন রিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/11/18/hhj-2025-11-18-15-12-23.jpg)
শোকস্তব্ধ রিয়া
ভারাক্রান্ত হৃদয়ে সারা লেখেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না। খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই। তুমি চিরকাল আমাদের হৃদয়ে রয়ে যাবে। সর্বদা তোমার কণ্ঠ আমাদের কানে ধ্বনিত হবে। তোমার প্রয়াণে গভীরভাবে শোকাহত। তোমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আত্মার চিরশান্তি কামনা করি। একটা যুগের অবসান হল।'
/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-13-02-18.jpg)
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি গায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'খ্যাতনামা প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর মৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের কাছেঅপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করি।'
/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-11-13-46.jpg)
গায়কের মায়ের অভিযোগ
মাত্র ৩৫-এ নিভল জীবন প্রদীপ। প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের অকালপ্রয়াণের পর তাঁর মা শেফালি সুনা কাঠগোড়ায় তুলেছেন ম্যানেজার ও ইভেন্ট আয়োজকদের। গুরুতর অভিযোগ, শরীর খারাপ থাকা সত্ত্বেও জোর করে সাগরকে স্টেজ শো করানো হতো। তবে হুম্যান সাগরের ম্যানেজার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us