/indian-express-bangla/media/media_files/2025/06/30/shefali-2025-06-30-12-21-41.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-10-20-29.jpg)
শেফালির সেই রাত
দিনটা ছিল ২৭ জুন। কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে যেন মুহূর্তে স্তব্ধ টিনসেলটাউন। শোকে পাথর হয়ে গিয়েছিল শেফালির অনুরাগীরা। মৃত্যুর পর কেটে গিয়েছে তিন মাস, আজও সকলের স্মৃতি জুড়ে রয়েছেন শেফালি জারিওয়ালা। প্রিয়তমার মৃত্যুর পর তাঁর সব ইচ্ছে পূরণ করেছেন অভিনেতা স্বামী পরাগ ত্যাগী।
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-14-41-49.jpg)
শেফালির ইচ্ছেপূরণ
বৃক্ষরোপন থেকে পোষ্যকে রাখি পরানো, স্বেচ্ছাসেবী সংস্থা খুলে মেয়েদের শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ট্রেনিং দেওয়া সবটাই করেছেন। কোনওটাই বাদ দেননি পরাগ। পালন করেছেন গণেশ চতুর্থীও। ২০ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হয়েছে 'শেফালি পরাগ ত্যাগী অ্যাট দ্য রেট পরী অউর সিম্বা কে পাপা'। ঘটনার দিন রাতে কী ঘটেছিল এবার প্রকাশ্যে এল সত্যি।
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-15-31-36.jpg)
পরাগের প্রতিশ্রুতি
ইউটিউব চ্যানেলে পরাগ-শেফালির জীবনের গল্প সকলের সঙ্গে শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেতা। যেমন কথা তেমন কাজ। সত্যিই অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্যই মৃত্যু? ঘটনার রাতে কী ঘটেছিল? এই সব কিছু নিয়ে কথা বললেন পরাগ ত্যাগী। ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা-স্বামী কী জানিয়েছেন?
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-16-35-32.jpg)
অভিশপ্ত রাতের গল্প
পরাগ বলেন, 'দু-একবার শ্বাস নিয়েছিল। পুরো শরীর ছেড়ে দিয়েছিল। আমি ওকে তুললেই পারছিলাম না। আমার মুখ থেকে ওঁর মুখে CPR দিয়েছি। ওঁর আওয়াজ পেয়েছি কিন্তু, সকলে বলল কর্নিয়া স্থির হয়ে গিয়েছে।'
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-14-26-33.jpg)
হৃদয়বিদারক মুহূর্ত
সেই রাত প্রসঙ্গে আরও বলেন, 'আমরা সত্যিই জানি না জীবনে কখন কী ঘটে যাবে। আমরা অনেক কিছু পরিকল্পনা করেছিলাম যে কী ভাবে আয় করব, জীবনের ইচ্ছেপূরণ করব কিন্তু আমার হাত থেকে আচমকা সবকিছু বেরিয়ে গেল। আমি শূন্য।' শেফালির স্মৃতিচারণের সময় পরাগের প্রতিটি কথা যেন হৃদয় বিঁধেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us