/indian-express-bangla/media/media_files/2025/11/28/cats-2025-11-28-15-46-02.jpg)
পরমব্রত-পিয়ার অ্যানিভার্সরি মোমেন্ট
/indian-express-bangla/media/media_files/2025/11/28/param-7-2025-11-28-15-47-57.jpg)
পরম-পিয়ার বিবাহবার্ষিকী
দেখতে দেখতে বিয়ের দুটি বসন্ত পার করে ফেললেন পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তী। ২০২৩-এর ২৭ নভেম্বর সই বিয়ের মাধ্যমে জীবনের নতুন জার্নি শুরু করেছিলেন। ছোট্ট সোনাকে নিয়ে দ্বিতীয় বার্ষিকী একান্তে কাটালেন দুজনে। সেই বিশেষ মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।
/indian-express-bangla/media/media_files/2025/11/28/param-1-2025-11-28-15-47-57.jpg)
বিবাহবার্ষিকী উদযাপন
পরমব্রত ও পিয়া দুজনেই বিবাহবার্ষিকীর আদুরে ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের বিবাহবার্ষিকীর ছোট্ট ফ্যামিলি ট্রিপের কিছু সুন্দর মুহূর্ত, যা খুব শীঘ্রই শেষ হতে চলেছে।'
/indian-express-bangla/media/media_files/2025/11/28/param-2-2025-11-28-15-47-57.jpg)
পরম-নিষাদের নাচ
১ জুন ২০২৫, জামাইষষ্ঠীর দিন পরমব্রত ও পিয়ার জীবনে এসেছে প্রথম সন্তান নিষাদ। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে একদিকে যখন স্ত্রীর গালে আলতো চুমু এঁকে দিয়েছেন তখন অন্যদিকে ছেলেকে কোলে নিয়ে জমিয়ে নেচেছেন। সেই ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন পরম-পিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/11/28/param-3-2025-11-28-15-47-57.jpg)
আসছে বছর...
পোস্টের শেষে মজা করে একটা কথা দুজনেই শেয়ার করেছেন। আর সেটা হল, নিষাদকে কোলে নিয়ে পরমের নাচ আগামী বছর আবার হবে।
/indian-express-bangla/media/media_files/2025/11/28/kjkjk-2025-11-28-15-51-33.jpg)
আলতো চুমু
পরস্পরকে উষ্ণ চুমু খেয়ে বিবাহবার্ষিকী উদযাপন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সঙ্গে রয়েছে তাঁদের রাজপুত্র নিষাদ। জীবনের এই বিশেষ দিনে অ্যানিভার্সরি ট্রিপে গিয়েছিলেন দম্পতি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us