/indian-express-bangla/media/media_files/2025/11/22/usss-2025-11-22-17-32-06.jpeg)
শীতের আমেজে কলকাতায় উরি উরি বাবা...
/indian-express-bangla/media/media_files/2025/11/22/fsdfsdf-2025-11-22-17-33-38.jpeg)
ঊষা সন্ধ্যা
একটা সময় পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাসে ঊষা উত্থুপের গান শুনতে ভিড় জমাত বহু মানুষ। বৃহস্পতিবার তিলোত্তমার বুকে আয়োজন করা হয়েছিল 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে'। টাইম মেশিনে ভর করে সংগীতপ্রেমীরা নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছিলেন। অতীতের সেই সোনালি দিনের কথা যেমন উত্থাপন হয়েছিল তেমনই মুম্বইয়ের বুকে উষার জার্নি নিয়ে আলোচনাও ছিল সেদিনের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/dhfhfthty-2025-11-22-17-33-38.jpeg)
ঊষাকে শ্রদ্ধাজ্ঞাপন
কলা মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল 'উষার ক্যাফেতে রেট্রো নাইট'। এই কনসার্টে শ্রদ্ধা জানানো হয় পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত গায়িকা ঊষা উত্থুপকে। একটা সময় তাঁর কণ্ঠের মহিমাই কলকাতার নাইটক্লাব সংস্কৃতির সঙ্গে সকলকে পরিচয় করিয়েছিল। গানবাহারের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করতেন ঊষা উত্থুপ।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wewere-2025-11-22-17-37-22.jpg)
বিরল মুহূর্ত
ঊষা উত্থুপ, অনিন্দ্য এবং উপল যখন একদিকে গেয়ে ওঠেন হ্যারি বেলাফন্টের Matilda, তখন ব্যাকগ্রাউন্ডে ভেসে ওঠে বেলাফন্টের আর্কাইভাল ভিজ্যুয়াল। দর্শক করতালিতে গমগম করছিল অন্দরমহল।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/qweqwe-2025-11-22-17-40-01.jpg)
ঊষার ঘরে ফেরা
ট্রিঙ্কাসের সেই দিনগুলো থেকে মুম্বইয়ের ক্লাবগুলিতে তারকা হয়ে ওঠা এবং পরে কলকাতায় তাঁর ঘরে ফেরার গল্পের মাধ্যমে সন্ধ্যাটি উদযাপিত হয়েছিল। প্রাণবন্ত লাইভ মিউজিকের সঙ্গে উষ্ণ আলাপচারিতাকে সম্পৃক্ত করেছিলেন ঊষা উত্থুপ, দোসর উপল সেনগুপ্ত। তাঁদের যুগলবন্দিতে ফিরেছিল ভারতীয় পপ সংস্কৃতির সেই মৃদু, মোহনীয় যুগের নস্ট্যালজিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/jjhjh-2025-11-22-17-36-22.jpg)
অতিথি সমাগম
'রেট্রো নাইট অ্যাট ঊষা ক্যাফে'-তে অতিথির তালিকায় ছিলেন মুনমুন সেন থেকে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, জিনিয়া সেনসহ আরও অনেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us