/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-sharma-and-yuvraj-singh-2026-01-21-21-50-32.jpg)
/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-sharma-7-2026-01-21-21-50-32.jpg)
ভারত বনাম নিউজিল্যান্ড
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-২০ ম্য়াচ খেলা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) আরও একবার বিধ্বংসী ব্যাটিং করলেন। অভিষেকের ব্যাটিং তাণ্ডবে মাত্র ২২ বলে বেরিয়ে এল ঝকঝকে হাফসেঞ্চুরি। কিউয়ি বোলারদের কার্যত ছাল-চামড়া তুলে দিলেন তিনি। শেষপর্যন্ত ৮৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই বিধ্বংসী ইনিংসের পাশাপাশি অভিষেক একাধিক রেকর্ড কায়েম করলেন। আর সেইসঙ্গে তিনি 'মাস্টারমশাই' যুবরাজ সিং (Yuvraj Singh) এবং বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ডও ভেঙে দেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-sharma-8-2026-01-21-21-50-32.jpg)
ব্যাট হাতে তাণ্ডবলীলা অভিষেকের
টস হেরে টিম ইন্ডিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামলেও, শুরুটা তারা একেবারে ভাল করতে পারেননি। সঞ্জু স্যামসন (১০ রান) এবং ঈশান কিষান (৮ রান) খুব বেশি রান করতে পারলেন না। যদিও উইকেটের অপর প্রান্ত থেকে অভিষেকের ব্যাটিং ধামাকা অব্যাহত ছিল। মাত্র ২২ বলে তিনি হাফসেঞ্চুরি করলেন। এই ম্য়াচে কিউয়ি বোলারদের দুরমুশ করলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। শেষপর্যন্ত ৩৫ বলে করলেন ৮৪ রান। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৮ ছক্কা এবং ৫ চার বেরিয়ে আসে। এই ম্য়াচে অভিষেকের স্ট্রাইক রেট ছিল ২৪০।
/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-sharma-9-2026-01-21-21-50-32.jpg)
দ্রুততম হাফসেঞ্চুরি
এই বিধ্বংসী হাফসেঞ্চুরির পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ডও কায়েম করলেন। এই তালিকায় তিনি কেএল রাহুলের রেকর্ড ভেঙে দেন। ২০২০ সালে রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-sharma-10-2026-01-21-21-50-32.jpg)
গুরু যুবরাজ সিংয়ের ভাঙলেন রেকর্ড
এই ইনিংসের পাশাপাশি আরও একটি বড় রেকর্ড কায়েম করলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এলেন। আর সেইসঙ্গে তিনি ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের রেকর্ডও। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে যুবরাজ সিং মোট ৭৩ ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু, এই ম্য়াচে অভিষেক প্রথম ২ ছক্কা হাঁকানোর পরই এই রেকর্ড ভেঙে দেন। আপাতত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিত শর্মার ঝুলিতে রয়েছে। হিটম্যান তাঁর টি-২০ কেরিয়ারে মোট ২০৫ ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-24-2025-11-25-21-48-02.jpg)
শীর্ষে হিটম্যান
রোহিত শর্মা - ২০৫ ছক্কা (১৫১ ইনিংস), সূর্যকুমার যাদব - ১৫৬ ছক্কা (৯৪ ইনিংস), বিরাট কোহলি - ১২৪ ছক্কা (১১৭ ইনিংস), হার্দিক পান্ডিয়া - ১০৬ ছক্কা (৯৮ ইনিংস), কেএল রাহুল - ৯৯ ছক্কা (৬৮ ইনিংস), অভিষেক শর্মা - ৮১ ছক্কা (৩৩ ইনিংস), যুবরাজ সিং - ৭৪ ছক্কা (৫১ ইনিংস), ভাঙলেন বিরাট কোহলির রেকর্ডও
/indian-express-bangla/media/media_files/2026/01/21/abhishek-sharma-11-2026-01-21-21-50-32.jpg)
ভাঙলেন 'বিরাট রেকর্ডও'
এর পাশাপাশি ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক শর্মা তৃতীয় ব্যাটার হিসেবে ৫,০০০ রান পূরণ করলেন। এই তালিকায় তিনি বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন। উল্লেখ্য, বিরাট কোহলি ১৬৭ ইনিংসে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে ৫,০০০ রান পূরণ করেছিলেন। আর সেই জায়গায় অভিষেক ১৬৫ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন। বুধবারের এই ম্য়াচের আগে অভিষেকের সামনে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে ৮২ রান দরকার ছিল। যদিও টিম ইন্ডিয়ার হয়ে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে দ্রুততম ৫,০০০ রান পূরণ করেছেন কেএল রাহুল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us