/indian-express-bangla/media/media_files/2025/11/21/eng-vs-aus-2025-11-21-23-09-14.jpg)
চলছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-2-2025-11-21-23-09-14.jpg)
হাড্ডাহাড্ডি লড়াই
Ashes Series 2025-26: প্রত্যাশা অনুসারে শুরু হয়েছে চলতি অ্যাসেজ সিরিজ। প্রথম দিন দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-3-2025-11-21-23-09-14.jpg)
পিছিয়ে অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এখনও ৪৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে আর একটি উইকেট।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-4-2025-11-21-23-09-14.jpg)
অনন্য রেকর্ড
পারথ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথম দিনই গড়ে উঠল এক অনন্য রেকর্ড। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-5-2025-11-21-23-09-14.jpg)
ইংল্যান্ডের ব্যাটিং
এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভারে বল করতে আসেন মিচেল স্টার্ক।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-6-2025-11-21-23-09-14.jpg)
স্টার্কের শিকার ক্রাউলি
প্রসঙ্গত, প্রথম ওভারের এই ধাক্কা ইংরেজ ব্যাটাররা একেবারে হজম করতে পারেননি। দলের কোনও ব্যাটারই সেভাবে রান পেলেন না। মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ক্রিকেট দল।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/jofra-archer-2025-11-21-23-09-14.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/11/21/jack-2025-11-21-23-09-14.jpg)
জ্যাক ওয়েদারাল্ডের ডেবিউ
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ডেবিউ করেছিলেন জ্যাক ওয়েদারাল্ড। আর প্রথম ওভারেই তাকে পড়তে হয় জোফ্রা আর্চারের সামনে।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/jack-1-2025-11-21-23-09-14.jpg)
দ্বিতীয় বলেই আউট
ইনিংসের দ্বিতীয় বলে আর্চার প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন ওয়েদারাল্ডকে। ডেবিউ ম্যাচে শূন্য রান করেই ফিরতে হল এই অজি ব্যাটারকে।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/jofra-archer-1-2025-11-21-23-09-14.jpg)
শূন্য রানের বিরল নজির
মজার ব্যাপার হল, ইংল্যান্ড ক্রিকেট দলের স্কোরবোর্ডে তখন পর্যন্ত একটাও রান যোগ হয়নি। অর্থাৎ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দলই শূন্য রানে তাদের প্রথম উইকেট হারায়। এমন বিরল রেকর্ড অ্যাসেজের ইতিহাসে খুব বেশি দেখা যায়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us