/indian-express-bangla/media/media_files/2025/11/21/ben-stokes-5-2025-11-21-22-42-46.jpg)
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস
/indian-express-bangla/media/media_files/2025/11/21/ben-stokes-1-2025-11-21-22-42-47.jpg)
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
Ashes Series 2025-26: ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে আপাতত প্রথম টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস দুর্দান্ত বল করলেন। আর সে কারণেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা খুব বড় রানের ইনিংস গড়তে পারেননি। দিনের শেষে অস্ট্রেলিয়া আপাতত ৯ উইকেটে ১২৩ রান করেছে। হাতে বাকি রয়েছে, এখনও একটি উইকেট। যদিও ইংল্যান্ডের থেকে তারা ৪৯ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৭২ রান করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-1-2025-11-21-22-42-47.jpg)
স্টার্কের ৭ উইকেট
এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক হাফ সেঞ্চুরি করলেও, বাকি ব্যাটাররা একেবারে মুখ থুবড়ে পড়েছেন। মিচেল স্টার্ক একাই ইংল্যান্ডের ব্যাটিং ব্রিগেডকে ধরাশায়ী করে দেন। প্রথম ইনিংসে স্টার্ক মোট ৭ উইকেট শিকার করেছেন। আর সে কারণেই ইংল্যান্ড ১৭২ রানে গুটিয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/ben-stokes-2-2025-11-21-22-42-46.jpg)
পালটা জবাব স্টোকসের
এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু বেন স্ট্রোকসের বোলিংয়ের সামনে তারা কার্যত দাঁড়াতেই পারেনি। এই ম্যাচে ইংরেজ অধিনায়ক দুরন্ত বোলিং পারফরম্যান্স করলেন। বলা ভাল, ক্যাঙারুদের রান করার কোন সুযোগই দিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/ben-stokes-3-2025-11-21-22-42-46.jpg)
১৯৮২ সালে এমন ঘটনার সাক্ষী হয়েছিল অস্ট্রেলিয়া
৪৩ বছর পর আবারো দেখা গেল সেই বিরল দৃশ্য। যেখানে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের কোনও অধিনায়ক অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন। প্রসঙ্গত, ১৯৮২ সালে বব উইলিস অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার উইকেটে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন। সেই সময় তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ৪৩ বছর পর স্টোকস আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/21/ben-stokes-4-2025-11-21-22-42-46.jpg)
২০০-র বেশি টেস্ট উইকেট শিকার করেছেন বেন স্টোকস
উল্লেখ্য, ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট দলে অভিষেক করেছিলেন বেন স্টোকস। এরপর থেকেই তিনি এই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ১১৬ টেস্ট ম্যাচে তিনি এখনও পর্যন্ত মোট ৭,০৩৮ রান করেছেন। সেইসঙ্গে শিকার করেছেন ২৩৫ উইকেটও। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি ৬ বার পাঁচ উইকেট হল করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us