/indian-express-bangla/media/media_files/2025/12/08/shakib-al-hasan-6-2025-12-08-20-04-32.jpg)
অবসর ভেঙে ফিরতে পারেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান
/indian-express-bangla/media/media_files/2025/12/08/shakib-al-hasan-1-2025-12-08-20-04-32.jpg)
শাকিব আল হাসান
Shakib Al-Hasan: বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান ক্রিকেট কেরিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন। অবসর গ্রহণ করার পর আবারও তিনি নিজের সিদ্ধান্ত বদল করলেন। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ আগেই করেছিলেন। কিন্তু, এবার তিনি সেই সিদ্ধান্ত বদল করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/08/shakib-al-hasan-2-2025-12-08-20-04-32.jpg)
এক বছর খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট
গত এক বছর ধরে শাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। গত বছরই তিনি টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু, এবার তিনি সেই সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন করলেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ১ অক্টোবর বাংলাদেশের জার্সিতে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শাকিব। অবশেষে ৪৩৩ দিন পর তিনি আবারও দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/08/shakib-al-hasan-3-2025-12-08-20-04-32.jpg)
নিয়েছিলেন অবসর
গত বছর অবসরের কথা ঘোষণা করেছিলেন শাকিব আল হাসান। সম্প্রতি তিনি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তিনি বলেন, 'আমি এখনও প্রত্যেকটা ফরম্য়াট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করিনি। এই প্রথমবার বিষয়টা নিয়ে আমি প্রকাশ্যে মুখ খুলছি।'
/indian-express-bangla/media/media_files/2025/12/08/shakib-al-hasan-4-2025-12-08-20-04-32.jpg)
কী বললেন শাকিব?
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'বাংলাদেশে ফিরে আমি একটি ওয়ানডে, টেস্ট এবং টি-২০ সিরিজ খেলতে চাই। তারপরই অবসর গ্রহণ করার পরিকল্পনা করছি। আমি গোটা একটা সিরিজ খেলতে চাই। এটা আমার মনের ইচ্ছে।'
/indian-express-bangla/media/media_files/2025/12/08/shakib-al-hasan-5-2025-12-08-20-04-32.jpg)
কবে বাংলাদেশে ফিরছেন?
২০২৪ সালের মে মাসের পর শাকিব আল হাসান আর বাংলাদেশে ফেরেননি। এই অনুষ্ঠানে শাকিবকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দলে ফের কবে তাঁকে দেখা যেতে পারে। জবাবে শাকিব বললেন, 'আশা করছি, খুব তাড়াতাড়িই। সেকারণে এখনও পর্যন্ত টি-২০ লিগ খেলে যাচ্ছি। আমার মনে হয়, জলদিই বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে নামব।' যদিও বাংলাদেশের বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তিনি কতদিনে দেশে ফিরতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us