/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-6-2026-01-30-17-36-16.jpg)
অসমের বিরুদ্ধে ড্র করল বাংলা ফুটবল দল
/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-2026-01-30-17-36-16.jpg)
খেই হারাল বাংলা
Bengal Football Team: সন্তোষ ট্রফির (Santosh Trophy 2026) মূলপর্বে শুরুটা বেশ ভালই করেছিল বাংলা ফুটবল দল। পরপর তিন ম্যাচে তারা জয়ের হ্যাটট্রিক করেছিল। কিন্তু, তারপরই আচমকা বসে যায় বিজয়রথের চাকা। গত ম্য়াচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করার পর এবার অসমের বিরুদ্ধেও একই ফলাফলের সাক্ষী হল সঞ্জয় সেনের দল।
/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-1-2026-01-30-17-36-16.jpg)
চিন্তা বাড়ল সঞ্জয় সেনের
অনেকেই আশা করেছিলেন, শুক্রবার হয়ত ঘুরে দাঁড়াতে পারবে বঙ্গ ফুটবলবাহিনী। অসমের বিরুদ্ধে তারা ৩ পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়তে পারবে। কিন্তু, তেমনটা আর শেষপর্যন্ত হল না। নকআউট পর্বের আগে বাংলার এই পারফরম্য়ান্স দলের হেড কোচ সঞ্জয় সেনকে অবশ্যই চিন্তায় রাখবে।
/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-2-2026-01-30-17-36-16.jpg)
বাংলার হয়ে গোল করেন আকাশ হেমব্রম
এবার ম্য়াচের কথায় আসা যাক। শুরু থেকেই দুটো দল যথেষ্ট সুযোগ পেয়েছিল। কিন্তু, কোনও দলই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষপর্যন্ত ম্য়াচের ৩২ মিনিটে বাংলার হয়ে গোলের দরজা খুলে দেন আকাশ হেমব্রম। হাফটাইমে বাংলা ১-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে।
/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-3-2026-01-30-17-36-16.jpg)
৮২ মিনিটে সমতা ফেরায় অসম
দ্বিতীয়ার্ধেও দুটো দলের কাছে একাধিক সুযোগ এসেছিল। কিন্তু, দুঃখের বিষয় বাংলা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অবশেষে ম্য়াচের ৮২ মিনিটে অসমের হয়ে সমতা ফিরিয়ে আনলেন ঋতুরাজ। আর সেইসঙ্গে বাংলার যাবতীয় স্বপ্নেরও সলিল সমাধি ঘটল।
/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-4-2026-01-30-17-36-16.jpg)
পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলা
তবে স্বস্তির বিষয় এটাই যে পরপর দুটো ম্যাচ ড্র করলেও সঞ্জয় সেনের দল এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। ৫ ম্য়াচ থেকে বাংলার ঝুলিতে জমা পড়েছে মোট ১১ পয়েন্ট। যদিও শুক্রবারের ম্য়াচে বাংলার ডিফেন্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্বলতা রয়েছে মাঝমাঠেও। সেকারণে বিপক্ষ দল বারংবার আক্রমণ শানাতে পেরেছে।
/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-vs-assam-santosh-trophy-5-2026-01-30-17-36-16.jpg)
এবার কোয়ার্টার ফাইনালের লড়াই
আগামী ম্য়াচে বাংলার সামনে কোয়ার্টার ফাইনালের লড়াই। যাবতীয় ভুলভ্রান্তি শুধরে বাংলা আগামী ম্য়াচে খেলতে নামবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে সন্তোষ ট্রফির খেতাব জয় করেছিল বাংলা। এবারও তারা সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাইবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us