/indian-express-bangla/media/media_files/2025/12/03/east-bengal-fc-30-2025-12-03-21-54-55.jpg)
সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল
/indian-express-bangla/media/media_files/2025/12/03/east-bengal-fc-25-2025-12-03-21-54-55.jpg)
শুরু হচ্ছে সুপার 'সেমির' লড়াই
Super Cup 2025: মাঝখানে ছিল প্রায় এক মাসের বিরতি। তারপর ফের শুরু হচ্ছে সুপার কাপের লড়াই। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই টুর্নামেন্টে জোড়া সেমিফাইনাল ম্য়াচের আয়োজন করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/03/east-bengal-fc-26-2025-12-03-21-54-55.jpg)
ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব
একদিকে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই সিটি এফসি। আর অন্যদিকে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি এবং পঞ্জাব এফসি। দুটো ম্য়াচই গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/03/east-bengal-fc-27-2025-12-03-21-54-55.jpg)
দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। আশা করা যায়, এই ম্য়াচে তারা পঞ্জাব এফসিকে কড়া চ্যালেঞ্জ দিতে পারবে। যদিও শারীরিক ক্ষমতায় ইস্টবেঙ্গলের তুলনায় পঞ্জাব কিছুটা হলেও এগিয়ে থাকবে। ইস্টবেঙ্গলের আক্রমণ ছন্দকে তছনছ করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
/indian-express-bangla/media/media_files/2025/12/03/punjab-fc-2025-12-03-21-54-55.jpg)
কঠিন প্রতিপক্ষ পঞ্জাব
এই প্রসঙ্গে আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি। গ্রুপ পর্বে তিনটে ম্য়াচের মধ্যে মাত্র একটাই গোল হজম করেছিল পঞ্জাব এফসি। যদিও বৃহস্পতিবার দলের দুই ফুল-ব্যাক থাকতে পারবেন না। মহম্মদ উভেইস এবং খাইমিনথাং লাংদিম আপাতত সাসপেশনে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/03/east-bengal-fc-28-2025-12-03-21-54-55.jpg)
চ্যালেঞ্জের মুখে লাল-হলুদ ডিফেন্স
পাশাপাশি ইস্টবেঙ্গলের দুই সেন্টার-ব্যাক আনোয়ার আলি এবং কেভিন সিবিয়ে এই ম্য়াচে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। কারণ, পঞ্জাবের নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং সাংগুসিকে আটকানো খুব একটা সহজ হবে না। আপাতত যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/12/03/east-bengal-fc-29-2025-12-03-21-54-55.jpg)
ফাইনালে যেতে মরিয়া ইস্টবেঙ্গল
যদি এই প্রতিবন্ধকতা তাঁরা অতিক্রম করতে পারেন, তাহলে লাল-হলুদের পক্ষে সেমিফাইনালে যুদ্ধ জিততে খুব একটা অসুবিধা হবে না। আর পঞ্জাবকে হারাতে পারলেই রবিবাসরীয় ফাইনালের যোগ্যতা অর্জন করতে কোনও বাধা থাকবে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us