/indian-express-bangla/media/media_files/2025/12/19/mario-pineida-5-2025-12-19-22-00-56.jpg)
ইকুয়েডরের প্রাক্তন ডিফেন্ডার মারিও পিনেইদা
/indian-express-bangla/media/media_files/2025/12/19/mario-pineida-2025-12-19-22-00-56.jpg)
ফুটবল বিশ্বে শোকের ছায়া
জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ইকুয়েডরের প্রাক্তন ফুটবলার মারিও পিনেইদা। জানা গিয়েছে, গত বুধবার রাতে (১৭ ডিসেম্বর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দেশের বন্দরনগরী গুইয়াকিলে হত্যা করা হয় ৩৩ বছর বয়সি এই তারকা ডিফেন্ডারকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে পিনেইদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা ফুটবল বিশ্বে কার্যত শোকের ছায়া নেমে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/19/mario-pineida-1-2025-12-19-22-00-56.jpg)
ঘটনাস্থলেই প্রাণ হারান
স্থানীয় সংবাদমাধ্যম মারফৎ জানতে পারা গিয়েছে, পিনেইদাকে হত্যা করার জন্য দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে এসেছিলেন। সেইসময় একটি দোকানের বাইরে মা'কে নিয়ে দাঁড়িয়েছিলেন ওই ফুটবলার। ঘটনাস্থলেই প্রাণ হারান পিনেইদা। এই ঘটনায় ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রকও যথেষ্ট শোকপ্রকাশ করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/19/mario-pineida-2-2025-12-19-22-00-56.jpg)
কেরিয়ার গ্রাফ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভালে ক্লাবের হয়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেন পিনেইদা। এই ক্লাবের হয়ে তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেন। এরপর তিনি ২০১৬ সালে বন্দর নগরী গুইয়াকিলের ক্লাবে যোগ দেন। সেখানে তিনি ২ লিগ খেতাব জয় করেন। এরপর ২০২২ সালে ব্রাজ়িলের ফ্লামিনেন্স ক্লাবে তিনি সংক্ষিপ্ত একটা সময় কাটান।
/indian-express-bangla/media/media_files/2025/12/19/mario-pineida-3-2025-12-19-22-00-56.jpg)
কোথায় ঘটেছে?
ইকুয়েডর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, গুইয়াকিলের উত্তর প্রান্তে সামানের বলে একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে। রাজধানী কুইটোর থেকে এই জায়গাটি প্রায় ২৬৫ কিলোমিটার দুরে অবস্থিত।
/indian-express-bangla/media/media_files/2025/12/19/mario-pineida-4-2025-12-19-22-00-56.jpg)
দুর্নীতির আঁতুরঘর ইকুয়েডর
সম্প্রতি ইকুয়েডর যে দুর্নীতির আঁতুরঘর হয়ে উঠেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সংঘবদ্ধ সন্ত্রাস, হিংসাত্মক কাজকর্ম এবং মানুষ পাচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত বছর যেখানে এই দেশে হত্যার সংখ্যা ৭,০৬৩ ছিল। চলতি বছর তা বেড়ে ৯,০০০ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া ইতিমধ্যে এই সন্ত্রাসবাদী সংগঠণের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us