/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-9-2025-11-14-20-04-41.jpg)
টেম্বা বাভুমা বনাম শুভমান গিল, এক্সপ্রেস ফোটো-পার্থ পাল
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-2025-11-14-20-04-41.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
India vs South Africa Test Match: শুক্রবার (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-1-2025-11-14-20-04-41.jpg)
ব্যাকফুটে আফ্রিকা
এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় বোলাররা প্রথমদিনই দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। নেপথ্যে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-2-2025-11-14-20-04-41.jpg)
অলআউট দক্ষিণ আফ্রিকা
কলকাতা টেস্টের প্রথম দিনই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে ইডেন গার্ডেন্স এমন এক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল, যা ক্রিকেটের নন্দনকাননে এই নিয়ে দ্বিতীয়বার ঘটল।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-3-2025-11-14-20-04-41.jpg)
একদিনে ১০-এর বেশি আউট
কলকাতায় আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটারই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দক্ষিণ আফ্রিকা ভারতের মাত্র একটাই উইকেট শিকার করতে পেরেছে। যশস্বী জয়সওয়ালকে আউট করেন মার্কো জেনসেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-4-2025-11-14-20-04-41.jpg)
২০১৯ সালে ১৩ উইকেট
অর্থাৎ, শুক্রবার ইডেন টেস্টের প্রথম দিন মোট ১১ উইকেটের পতন হয়েছে। ইতিপূর্বে ২০১৯ সালে এমন ঘটনার সাক্ষী হয়েছিল শহর কলকাতা। যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে গোলাপি বল টেস্ট আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে অবশ্য দুটো দল মিলিয়ে ১৩ উইকেটের পতন হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-5-2025-11-14-20-04-41.jpg)
১৫৯ রানে অলআউট
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত এই ম্য়াচের প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়া ব্রিগেডের কোনও ব্য়াটারই তেমন নজর কাড়তে পারলেন না।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-6-2025-11-14-20-04-41.jpg)
নতিস্বীকার দক্ষিণ আফ্রিকার
সর্বাধিক রান করলেন এইডেন মার্করাম। তিনি ৪৮ বলে ৩১ রানের ইনিংস উপহার দেন। এছাড়া টোনি জি জ়োরজি ৫৫ বলে ২৪ রান করেন। ভারতীয় বোলিং ডিপার্টমেন্টের সামনে সকলেই কার্যত নতিস্বীকার করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-7-2025-11-14-20-04-41.jpg)
৫ উইকেট বুমরাহের
ইডেন টেস্টে জসপ্রীত বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিন ১৪ ওভার বল করেন। মাত্র ২৭ রান খরচ করেই তিনি ৫ উইকেট শিকার করলেন। এরমধ্যে ৫ মেডেন ওভার করেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/14/india-vs-south-africa-eden-test-1st-day-8-2025-11-14-20-04-41.jpg)
উইকেট পেলেন সিরাজ-কুলদীপও
এর পাশাপাশি মহম্মদ সিরাজ ২ উইকেট নেন। তিনি ১২ ওভারে ৪৭ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ২ উইকেট নেন কুলদীপ যাদবও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us