/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-6-2026-01-10-19-33-24.jpg)
ইউপি ওয়ারিয়র্সকে ১০ রানে পরাস্ত করল গুজরাট জায়ান্টস
/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-2026-01-10-19-33-25.jpg)
গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স
WPL 2026: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্য়াচে খেলতে নেমেছিল গুজরাট জায়ান্টস (Gujarat Giants) এবং ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। এই ম্য়াচে মেগ ল্যানিং টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-1-2026-01-10-19-33-25.jpg)
১০ রানে জয়লাভ গুজরাটের
আর সেই অ্যাডভান্টেজ নিয়েই গুজরাট জায়ান্টসের ব্যাটাররা ধামাকাদার পারফরম্য়ান্স করলেন। ২০ ওভারে তারা ২০৭ রান তুলে নেয়। জবাবে ইউপি ওয়ারিয়র্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান করতে পারে। শেষপর্যন্ত তারা ১০ রানে ম্য়াচটা হেরে যায়।
/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-3-2026-01-10-19-33-25.jpg)
টস হারের পর প্রথমে ব্যাট করতে নামে গুজরাট জায়ান্টস। গুজরাটের হয়ে সোফি ডিভাইন ২০ বলে ৩৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার বেথ মুনি মাত্র ১৩ রানেই আউট হয়ে যান। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অনুষ্কা শর্মা। তিনি ৪৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। এর পাশাপাশি অধিনায়ক অ্যাশলে গার্ডনারও ৪১ বলে ৬৫ রানের একটি ঝকঝকে হাফসেঞ্চুরি দলকে উপহার দেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-2-2026-01-10-19-33-25.jpg)
স্লগ ওভারেও পিটিয়ে খেলে গুজরাট
শেষবেলায় গুজরাটের হয়ে জর্জিয়া বেয়ারহ্যাম ১০ বলে অপরাজিত ২৭ রান করলেন। অন্যদিকে, ভারতী ফুলমালিও ১৪ রানে অপরাজিত থাকেন। আর সেকারণে নির্ধারিত ২০ ওভারে গুজরাট ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করে। ইউপি ওয়ারিয়র্সের হয়ে সোফি একলেস্টন ২ উইকেট তুলে নেন। এছাড়া শিখা পাণ্ডে এবং ডিয়েন্ড্রা ডটিন একটি করে উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-match-2026-01-10-19-33-24.jpg)
তীরে এসে তরী ডুবল ইউপি ওয়ারিয়র্সের
বড় রানের টার্গেট তাড়া করতে নেমে ইউপি ওয়ারিয়র্স শুরুটা একেবারে ভাল করতে পারেনি। কিরণ নবগিরে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক মেগ ল্যানিং যথেষ্ট শ্লথ ব্যাটিং করে এবং ২৭ বলে ৩০ রান করেছেন। তবে ইউপি-র হয়ে এই ম্য়াচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ফোয়েবে লিচফিল্ড। তিনি ৪০ বলে ৭৮ রানের একটি ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ৮ চার এবং ৫ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/10/gg-vs-upw-5-2026-01-10-19-33-24.jpg)
শেষমেশ গুজরাটের পকেটে ম্য়াচ
শেষবেলায় শ্বেতা সেহরাবত ১০ বলে ২৭ রান করেন। কিন্তু, তা সত্ত্বেও ইউপি ওয়ারিয়র্স ২০ ওভারে ১৯৭ রানেই থমকে যায়। শেষপর্যন্ত স্বীকার করতে হয় ১০ রানে পরাজয়। গুজরাট জায়ান্টসের হয়ে রেণুকা সিং ঠাকুর, সোফি ডিভাইন এবং জর্জিয়া বেয়ারহ্যাম দুটো করে উইকেট শিকার করেন। ব্যাট এবং বল হাতে জর্জিয়া নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন বলে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us