/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-7-2025-12-01-19-02-47.jpg)
টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারেন হার্দিক পান্ডিয়া
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-2025-12-01-19-02-47.jpg)
অপেক্ষা টি-২০ সিরিজের
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ইতিমধ্যে জয়লাভ করেছে। এখনও বাকি রয়েছে ২ ম্য়াচ। এই ওয়ানডে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গেই আবার আন্তর্জাতিক টি-২০ সিরিজও খেলতে হবে। যদিও ভারতীয় ক্রিকেট দলের সেই স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-1-2025-12-01-19-02-47.jpg)
ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া
ইতিমধ্যে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কামব্যাক করার জন্য একেবারে প্রস্তুত। শোনা যাচ্ছে, তিনি নাকি ইতিমধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই টিম ইন্ডিয়ার হয়ে তাঁকে খেলতে দেখা যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-2-2025-12-01-19-02-47.jpg)
এশিয়া কাপ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক
২০২৫ এশিয়া কাপ চলাকালীন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া চোট পেয়েছিলেন। এরপর তিনি টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচও খেলতে পারেননি। তবে এবার সংবাদসংস্থা পিটিআই মারফৎ জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়াকে নাকি টি-২০ ফরম্য়াট খেলার অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-3-2025-12-01-19-02-47.jpg)
SMAT-য়ে খেলতে পারেন হার্দিক
আপাতত হার্দিককে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। আশা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) হায়দরাবাদে আয়োজিত বরোদা বনাম পঞ্জাব ম্য়াচে হার্দিক মাঠে নামতে পারেন। সেক্ষেত্রে হয়ত আড়াই মাস পর আবারও হার্দিককে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-4-2025-12-01-19-02-47.jpg)
হার্দিকের উপর বিশেষ নজর রাখছেন প্রজ্ঞান ওঝা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। দলের স্কোয়াডও ঘোষণা করা হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে আগামী ৪ ডিসেম্বর হার্দিক বরোদা বনাম গুজরাট ম্য়াচে খেলতে নামতে পারেন। সূত্রের খবর, এই ম্য়াচ দেখার জন্য প্রজ্ঞান ওঝাও নাকি মাঠে উপস্থিত থাকবেন। তিনি হার্দিকের ফিটনেসের উপর কড়া নজর রাখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-5-2025-12-01-19-02-47.jpg)
ফিরতে পারেন শুভমান গিলও
ইতিমধ্যে শুভমান গিলকে নিয়ে এখনও চিন্তার মেঘ কাটতে চাইছে না। কতদিনে তিনি সম্পূর্ণ সুস্থ হবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েই গিয়েছে। শোনা যাচ্ছে শুভমান নাকি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন। সেখানেই তাঁর ফিটনেস পরীক্ষা হবে। এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলতে পারবেন কি না।
/indian-express-bangla/media/media_files/2025/12/01/hardik-pandya-6-2025-12-01-19-02-47.jpg)
কী বলছে মেডিক্যাল রিপোর্ট?
সূত্রের খবর, শুভমানকে নাকি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপর ২১ দিনের বিশ্রাম গ্রহণ করতে বলা হয়েছে। তারপর গিলের রিহ্যাব প্রক্রিয়া শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত শুভমানের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে, ততদিন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। গিল আদৌ ব্যাট করতে পারবেন কি না, সেই ব্যাপারেও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us