/indian-express-bangla/media/media_files/2026/01/14/harmanpreet-kaur-15-2026-01-14-13-40-10.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর
/indian-express-bangla/media/media_files/2026/01/14/harmanpreet-kaur-10-2026-01-14-13-40-11.jpg)
দুরন্ত জয় মুম্বই ইন্ডিয়ান্সের
WPL 2026: মঙ্গলবার (১৩ জানুয়ারি) চলতি মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাট জায়ান্টস (Gujarat Giants) দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই ম্য়াচে বেশ কয়েকজন ক্রিকেটার ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন। তবে এই তালিকায় সবার উপরে নাম থাকবে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের। গুজরাটের বিরুদ্ধে ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে তিনি ৪৩ বলে অপরাজিত ৭১ রান করেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/14/harmanpreet-kaur-11-2026-01-14-13-40-11.jpg)
নজিরবিহীন কৃতিত্ব হরমনপ্রীতের
এই ইনিংসের দৌলতেই মুম্বই ৭ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি এই ইনিংসের দৌলতে হরমনপ্রীত মহিলা প্রিমিয়ার লিগে গড়েছেন এক অনন্য ইতিহাস। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/14/harmanpreet-kaur-12-2026-01-14-13-40-11.jpg)
ইতিহাস গড়লেন কৌর
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি অপরাজিত ৭৪ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেছিলেন। এরপর WPL ইতিহাসে একটি বড় রেকর্ড গড়ার সুযোগ তাঁর সামনে ছিল। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হরমনপ্রীত কৌর ৫৫ রান করতে না করতেই এই টুর্নামেন্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/14/harmanpreet-kaur-13-2026-01-14-13-40-10.jpg)
ওভারঅল 'সেকেন্ড গার্ল'!
পাশাপাশি WPL ইতিহাসে ওভারঅল দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১,০০০ রানের কৃতিত্ব অর্জন করলেন হরমনপ্রীত। ইতিপূর্বে, মুম্বই ইন্ডিয়ান্সেরই ব্যাটার ন্যাট শিভার ব্রান্ট এই টুর্নামেন্টে ১,০০০-এর বেশি রান করে ফেলেছেন। উল্লেখ্য, গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে তিনি গতকাল খেলতে নামেননি। এছাড়া আর কোনও ক্রিকেটার এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি। মহিলা প্রিমিয়ার লিগে শিভার ব্রান্ট এখনও পর্যন্ত ৩১ ম্য়াচে ১,১০১ রান করেছেন। অন্যদিকে, এই টুর্নামেন্টে হরমনপ্রীত কৌর ৩০ ম্য়াচের ২৯ ইনিংসে ৪২.৯৫ ব্যাটিং গড়ে মোট ১,০১৬ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/14/harmanpreet-kaur-14-2026-01-14-13-40-10.jpg)
ভাঙলেন মেগ ল্যানিং এবং এলিস পেরির রেকর্ডও
অন্যদিকে, গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হরমনপ্রীত কৌর ৫২ রান করতে না করতেই, WPL ইতিহাসে সর্বাধিক রানের পরিসংখ্যানে মেগ ল্যানিং (৯৯৬ রান) এবং এলিস পেরির (৯৭২ রান) মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রেকর্ডও ভেঙে দ্বিতীয় স্থানে উঠে আসলেন। মঙ্গলবারের ম্যাচ খেলতে নামার আগে এই তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন। এই তালিকায় আপাতত পঞ্চম স্থানে রয়েছেন শেফালি বর্মা। তিনি ২৯ ম্য়াচে ৮৮৭ রান করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us