/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-9-2025-12-02-22-35-35.jpg)
টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি হর্ষিত রানা
/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-3-2025-12-02-22-35-35.jpg)
গম্ভীরের চোখের মণি
Harshit Rana: ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে একটা কথা হামেশাই শোনা যায়। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চোখের মণি নাকি হর্ষিত রানা। সেকারণে তিনি যতই খারাপ পারফরম্য়ান্স করুন না কেন, দলের প্রথম একাদশে ঠিক সুযোগ পেয়ে যান।
/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-4-2025-12-02-22-35-35.jpg)
সমালোচনার শিকার হর্ষিত
এই ব্যাপারে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল হর্ষিতকে। জানতে চাওয়া হয়েছিল, চারিদিকে এত সমালোচনার মধ্যেও কীভাবে নিজের মাথা ঠাণ্ডা রাখেন তিনি। জবাবে টিম ইন্ডিয়ার এই পেস ব্যাটারি যা বললেন, তা শুনে সকলেরই চক্ষু চড়কগাছ!
/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-5-2025-12-02-22-35-35.jpg)
জানালেন মোকাবিলার উপায়
হর্ষিতের স্পষ্ট কথা, যদি লোকের কথায় পাত্তা দিই, তাহলে তো আর ক্রিকেটই খেলতে পারব না। সেকারণে কে কী বলল, তা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। শুধুমাত্র মাঠে গিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।
/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-7-2025-12-02-22-35-35.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-6-2025-12-02-22-35-35.jpg)
নজর কাড়তে পারেনি পারফরম্য়ান্স
তবে সত্যি কথা বলতে কী, হর্ষিতের পারফরম্য়ান্স এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেনি। কিন্তু, তা সত্ত্বেও গৌতম গম্ভীরের পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। আর সেকারণে উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। বিশেষ করে মহম্মদ শামির মতো বোলার যখন বাইরে বসে রয়েছেন, তখন প্রশ্ন উঠছে হর্ষিতের উপর কেন এতটা ভরসা দেখাচ্ছেন প্রাক্তন KKR মেন্টর।
/indian-express-bangla/media/media_files/2025/12/02/harshit-rana-8-2025-12-02-22-35-35.jpg)
গত ম্য়াচের রিপোর্ট কার্ড
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে হর্ষিত ৬৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। টিম ইন্ডিয়ার জয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামবে ভারত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us