/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-7-2025-11-07-19-58-50.jpg)
কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ, দেখে নিন
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-2025-11-07-19-58-50.jpg)
পঞ্চম টি-২০ ম্য়াচের প্রস্তুতি
India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্য়ে সিরিজের পঞ্চম তথা অন্তিম টি-২০ ম্য়াচটি ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হবে। সিরিজের চতুর্থ ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা ৪৮ রানে হারিয়ে দেয়। বলা ভাল, কুইন্সল্যান্ডে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। তৃতীয় টি-২০ ম্য়াচে যে ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে ধামাকা করেছিলেন, চতুর্থ ম্য়াচে তিনিই বল হাতে ৩ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-1-2025-11-07-19-58-50.jpg)
ভারতীয় ব্যাটারদের ফ্লপ পারফরম্য়ান্স
যদিও বিগত কয়েকটা ম্য়াচে ভারতীয় ব্যাটাররা একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। বিশেষ করে সূর্যকুমার যাদবের ফর্ম টিম ম্য়ানেজমেন্টের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। অন্যদিকে, চলতি সিরিজে শিবম দুবে এবং তিলক বর্মার ব্যাট থেকেও রানের বন্যা দেখতে পাওয়া যায়নি। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। আপাতত এটাই দেখার যে সিরিজের শেষ ম্য়াচে টিম ম্য়ানেজমেন্ট দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেন কি না।
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-2-2025-11-07-19-58-50.jpg)
স্যামসনকে দেওয়া হতে পারে সুযোগ
চতুর্থ টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডার একেবারে ব্যর্থ হয়েছিল। শুভমান গিল ৪৬ রান করলেও, তিনি ৩৯ বল খেলেছিলেন। অন্যদিকে, অভিষেক শর্মার ব্যাট টানা ২ ম্য়াচে গর্জন করতে পারল না। তিন নম্বরে শিবম দুবেকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও ফলপ্রসূ হয়নি। এই পরিস্থিতিতে, সিরিজের শেষ ম্য়াচে শুভমানকে বিশ্রাম দিয়ে টিম ম্য়ানেজমেন্ট সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-3-2025-11-07-19-58-50.jpg)
রানের খরা সূর্যকুমারের
পাশাপাশি চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমেও সূর্যকুমার যাদব একেবারে রান করতে পারছেন না। গত ম্য়াচে তিনি মাত্র ২০ রান করে আউট হয়ে যান। এই সিরিজে তিলক বর্মাও একেবারে নজর কাড়তে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-4-2025-11-07-19-58-50.jpg)
বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে?
এই সিরিজের ৪ ম্য়াচেই জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, শেষ ম্য়াচে হয়ত তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদি বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে হর্ষিত রানা হয়ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-5-2025-11-07-19-58-50.jpg)
টেস্ট সিরিজ খেলতে হবে বুমরাহকে
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই টিম ইন্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে হবে। এই স্কোয়াডে নিশ্চিতভাবে থাকবেন বুমরাহ। এই কারণে বুমরাহকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হতে পারে। অন্যদিকে, শিবম দুবের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকেও প্রথম একাদশে খেলানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/11/07/ind-vs-aus-5th-t20i-playing-xi-6-2025-11-07-19-58-50.jpg)
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল / সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে / নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ / হর্ষিত রানা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us