/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-22-2025-12-09-23-38-17.jpg)
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-17-2025-12-09-23-38-17.jpg)
ধামাকাদার প্রত্যাবর্তন
IND vs SA: চোট সারিয়ে ফিরতে না ফিরতেই কটকের বরাবটি স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালালেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত প্রথম টি-২০ ম্য়াচে তিনি ২৮ বলে অপরাজিত ৫৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) এই তারকা অলরাউন্ডার ২১০ স্ট্রাইক রেটে তাণ্ডব চালান। হার্দিকের এই ধামাকাদার ইনিংসের দৌলতে টিম ইন্ডিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-18-2025-12-09-23-38-17.jpg)
তাণ্ডব চালালেন হার্দিক
টসে হারার পর ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু, মাত্র ৭৮ রানের মধ্যেই তারা ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। তিলক বর্মা প্যাভিলিয়নে ফিরতেই ব্যাট হাতে ময়দানে নামেন হার্দিক পান্ডিয়া। আসতে না আসতেই তিনি নিজের 'রোয়াব' দেখাতে শুরু করেন। দ্বিতীয় বলেই হাঁকালেন ছক্কা। এরপর ভারতের এই ডান-হাতি ব্যাটার গোটা মাঠ জুড়ে কার্যত বাউন্ডারির বন্যা বইয়ে দিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-19-2025-12-09-23-38-17.jpg)
দিশেহারা দক্ষিণ আফ্রিকা
হার্দিকের সামনে দক্ষিণ আফ্রিকার বোলিং ডিপার্টমেন্ট কার্যত দিশেহারা হয়ে যায়। ২৮ বলে হার্দিক ৫৯ রান করেন। তবে তার থেকেও বড় কথা নট আউট হয়ে মাঠ ছাড়েন। হার্দিকের ব্যাট থেকে ৬ চার এবং ৪ গগনচুম্বী ছক্কা দেখতে পাওয়া যায়।
/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-20-2025-12-09-23-38-17.jpg)
কেএল রাহুলের রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া
এই হাফসেঞ্চুরিয়ন ইনিংসে হার্দিক পান্ডিয়া ওভার বাউন্ডারির সেঞ্চুরিও পূরণ করে ফেললেন। ভারতীয় ক্রিকেট দলের চতুর্থ ব্যাটার হিসেবে তিনি এই শৃঙ্গ অর্জন করলেন। এই তালিকায় কেএল রাহুলকে পিছনে ফেললেন হার্দিক। রাহুল এখনও পর্যন্ত মোট ৯৯ ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি (১২৪)। দ্বিতীয় স্থানে সূর্যকুমার (১৫৫) এবং শীর্ষে অবশ্যই রোহিত শর্মা (২০৫)।
/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-21-2025-12-09-23-38-17.jpg)
টিম ইন্ডিয়ার দুরন্ত জয়
প্রথম টি-২০ ম্য়াচে ১০১ রানে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায়। বল হাতেও একটি উইকেট শিকার করেন 'কুং-ফু' পান্ডিয়া। সেকারণে ম্য়াচের সেরা হিসেবে তাঁর হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us