/indian-express-bangla/media/media_files/2025/11/11/kolkata-police-2025-11-11-19-38-04.jpg)
ইডেন গার্ডেন্সকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ
/indian-express-bangla/media/media_files/2025/11/11/indian-cricket-team-practice-2025-11-11-19-38-04.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
India vs South Africa Test Match: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/indian-cricket-team-practice-1-2025-11-11-19-38-04.jpg)
কলকাতায় জারি হাই অ্যালার্ট
আপনারা সকলেই জানেন, গত সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লা এলাকায় ভয়ানক গাড়ি বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। গোটা দেশজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কলকাতাও যে ব্যতিক্রম নয়, তা বলাই বাহুল্য।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/indian-cricket-team-practice-2-2025-11-11-19-38-04.jpg)
চিন্তা বেড়েছে কলকাতা পুলিশের
ইতিমধ্যে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ স্বাভাবিকভাবে কলকাতার পুলিশের চিন্তা বাড়িয়েছে। গোটা শহর আপাতত নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে চলছে গাড়ি চেকিংও।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/indian-cricket-team-practice-3-2025-11-11-19-38-04.jpg)
ইডেন পরিদর্শনে 'সিপি'
জানা গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা পর্যবেক্ষণ করে যাবেন। এই টেস্ট ম্য়াচের জন্য ইডেন গার্ডেন্সে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা চায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলও। সেকারণে, কলকাতা পুলিশকে তারা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/indian-cricket-team-practice-4-2025-11-11-19-38-04.jpg)
কড়া নিরাপত্তার বেষ্টনী
বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, স্টেডিয়ামের পাশাপাশি ক্রিকেটারদের টিম হোটেলেও নিরাপত্তার বেষ্টনী আরও মজবুত করা হয়েছে। এমনকী, ক্রিকেটাররা কোন পথে মাঠে আসবেন এবং কখন হোটেল ছাড়বেন, সেটা নিয়েও কলকাতা পুলিশের পৃথক পরিকল্পনা রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/11/indian-cricket-team-practice-5-2025-11-11-19-38-04.jpg)
হাউসফুল ইডেন গার্ডেন্স
প্রথম টেস্ট ম্যাচের জন্য ইডেন গার্ডেন্সের যাবতীয় টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ফলে ম্য়াচের পাঁচদিনই স্টেডিয়াম যে একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকবে, তা বলা যেতে পারে। আশা করা হচ্ছে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য আলাদা করে বিধি-নিষেধ জারি করা হতে পারে। মোদ্দা কথা, এই ম্য়াচকে কেন্দ্র করে কলকাতা পুলিশের যে রাতের ঘুম উড়েছে, তা বলা যেতেই পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us