/indian-express-bangla/media/media_files/2025/11/23/indian-cricket-team-37-2025-11-23-22-49-39.jpg)
ছবিটি প্রতীকী
/indian-express-bangla/media/media_files/2025/11/23/india-vs-south-africa-8-2025-11-23-22-49-39.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। শুভমান গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন চোখে পড়েছে। আসুন, টিম ইন্ডিয়ার দল নির্বাচনের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/11/23/shubman-gill-17-2025-11-23-22-49-39.jpg)
অধিনায়ক কেএল রাহুল
ঘাড়ে চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না শুভমান গিল। তাঁর অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটন কেএল রাহুলের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের বৈতরণী পার করে দেওয়ার দায়িত্ব আপাতত রাহুলের কাঁধে এসে পড়েছে। রাহুল ইতিপূর্বে টিম ইন্ডিয়াকে ১২ ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে টিম ইন্ডিয়া ৮ ম্য়াচে জয়লাভ করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/11/23/shreyas-iyer-11-2025-11-23-22-49-39.jpg)
খেলছেন না শুভমান-হার্দিক এবং শ্রেয়স
শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারকে আসন্ন ওয়ানডে সিরিজের বাইরে রাখা হয়েছে। কারণ, এই ২ ক্রিকেটারের চোট রয়েছে। অন্য়দিকে, হার্দিক পান্ডিয়াও এখনও পর্যন্ত সম্পূর্ণ চোট সারিয়ে উঠতে পারেননি। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময়ই চোট পেয়েছিলেন শুভমান। ঘাড়ের মাংসপেশিতে টান ধরে। এরপর তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স।
/indian-express-bangla/media/media_files/2025/11/23/ravindra-jadeja-7-2025-11-23-22-49-39.jpg)
বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন
বেশ অনেকদিন পর ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে স্কোয়াডে কামব্যাক করলেন যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা। শুভমান গিলের জায়গায় দলে নেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। অন্যদিকে, শ্রেয়স আইয়ারের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পন্থ।
/indian-express-bangla/media/media_files/2025/11/23/ruturaj-gaikwad-and-tilak-verma-2025-11-23-22-49-39.jpg)
সুযোগ পেয়েছেন রুতুরাজ-তিলকও
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তুফান তুলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। সেকারণে নির্বাচকদের নেক নজরে চলে এসেছেন তিনি। অন্যদিকে, তিলক বর্মাকেও এই ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। দলে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডিকেও।
/indian-express-bangla/media/media_files/2025/11/23/jasprit-bumrah-13-2025-11-23-22-49-39.jpg)
বুমরাহ-সিরাজকে বিশ্রাম
জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। পেস বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেবেন আর্শদীপ সিং। তাঁর সঙ্গে থাকবেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us