/indian-express-bangla/media/media_files/2026/02/15/suryakumar-yadav-26-2026-02-15-23-15-50.jpg)
গর্বিত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
/indian-express-bangla/media/media_files/2026/02/26/suryakumar-yadav-31-2026-02-26-21-51-07.jpg)
দুরন্ত জয় ভারতের
Indian Cricket Team: শেষ হল ভারত বনাম জিম্বাবোয়ে (India vs Zimbabwe) ম্য়াচ। ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। সেইসঙ্গে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের আশাও।
/indian-express-bangla/media/media_files/2026/02/16/suryakumar-yadav-27-2026-02-16-02-49-36.jpg)
বিধ্বংসী ব্যাটিং সূর্যের
টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচে জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কারণ হেরে গেলে সেমিফাইনালের যাওয়ার যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যেত। এমন পরিস্থিতিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ১৩ বলে ৩৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। এই ইনিংসে তিনি ৩ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/suryakumar-yadav-batting-2026-01-26-01-44-13.jpg)
৪ হাজার রান সূর্যের
আপনারা অনেকেই হয়ত জানেন না, এই ম্য়াচে সূর্যকুমার যাদব তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করলেন। জিম্বাবোয়ে বোলারদের দুরমুশ করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪,০০০ রানও পূরণ করে ফেললেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-4-2025-10-29-18-10-05.jpg)
একনজরে সূর্যের ক্রিকেট কেরিয়ার
সূর্যকুমার যাদবের কেরিয়ারে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত মোট ১৪৮ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ১৪০ ইনিংসে ব্যাট করে তিনি ৩৪.১ গড়ে মোট ৪,০২৪ রান করেছেন। সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত ৪ শতরান এবং ২৯ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-2025-10-29-17-15-53.jpg)
কলকাতা কাঁপাবেন ভারত অধিনায়ক?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইট পর্বের শেষ ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। উইন্ডিজকে হারাতে পারলেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। আশা করা যায়, এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচেও ব্যাট হাতে ফের জ্বলে উঠবেন সূর্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us