/indian-express-bangla/media/media_files/2026/01/19/indian-cricket-team-56-2026-01-19-00-02-34.jpg)
তৃতীয় ওয়ানডে ম্য়াচে ৪১ রানে পরাস্ত ভারত
/indian-express-bangla/media/media_files/2026/01/19/indian-cricket-team-55-2026-01-19-00-02-35.jpg)
শুরুর কথা
India vs New Zealand: ইন্দোরে আয়োজিত তৃতীয় ওয়ানডে ম্য়াচে জয়লাভ করে নিউজিল্যান্ড ইতিমধ্যে ইতিহাস রচনা করেছে। এই প্রথমবার কিউয়ি দল ভারতের মাটিতে কোনও ওয়ানডে সিরিজ জিতল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩৩৭ রান করেছিল। জবাবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ২৯৬ রানে অলআউট হয়ে যায়। শেষপর্যন্ত লড়াই করেছিলেন বিরাট কোহলি। কিন্তু, একাধিক তারকা ক্রিকেটার এই উইকেটে টিকতে পারেননি। তবে নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা কিছুটা হলেও লড়াই চালিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/19/shreyas-iyer-12-2026-01-19-00-02-35.jpg)
শ্রেয়স আইয়ার
এই নির্ণায়ক ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। টিম ইন্ডিয়ার দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পরই তিনি ব্যাট করতে নেমেছিলেন। রোহিতের (১১) পর শুভমান গিল (২৩) ফিরতেই টিম ইন্ডিয়া মাত্র ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায়। এই ম্য়াচে কোহলিকে বেশ ভাল ছন্দে দেখা যাচ্ছিল। শ্রেয়সকে আরও খানিকটা দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। কিন্তু, ক্রিস ক্লার্কের বলে তিনি ক্যাচ আউট হয়ে গেলেন। তাঁর থেকে আরও দায়িত্বজ্ঞানসম্পন্ন ইনিংসের প্রত্যাশা ছিল।
/indian-express-bangla/media/media_files/2026/01/19/kl-rahul-13-2026-01-19-00-02-35.jpg)
কেএল রাহুল
গত ম্য়াচে শতরান করলেও কেএল রাহুল (KL Rahul) রবিবার সফট ডিসমিজ়ালের শিকার হলেন। জেডন লিনাক্সের যে ডেলিভারিতে তিনি উইকেট খুইয়ে এলেন, সেটা খানিক থেমে এসেছিল। রাহুল তাঁর ব্যাট শুধুমাত্র সামনের দিকে বাড়িয়ে দেন। শটটা সম্পূর্ণ খেললেন না তিনি। আর সেকারণে গ্লেন ফিলিপসের কাছে একটা সহজ ক্যাচ চলে গেল। রাহুল ৬ বলে মাত্র ১ রান করলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/19/ravindra-jadeja-9-2026-01-19-00-02-34.jpg)
রবীন্দ্র জাদেজা
ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি (৫৩ রান) যখন বুঝেশুনে ব্যাট করছিলেন, সেই একই পারফরম্য়ান্স আশা করা হয়েছিল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) থেকেও। কিন্তু, জাদেজা একটি অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। জেডন লিনাক্সের বলে তিনি এগিয়ে এসে শট খেলতে যান। আর সেইসঙ্গে বাউন্ডারি লাইনে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে বসেন। এই ম্য়াচে জাদেজা ১৬ বলে ১২ রান করেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/19/harshit-rana-11-2026-01-19-00-02-34.jpg)
শেষবেলায় লড়াই হর্ষিতের
রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় আশা কার্যত শেষ হয়ে যায়। কিন্তু, হর্ষিত রানার (Harshit Rana) অর্ধশতরান ভারতীয় ক্রিকেট শিবিরে নতুন করে অক্সিজেন দিয়েছিল। কিন্তু, শেষবেলায় একের পর এক উইকেট পড়তে থাকায় ভারত এই ম্য়াচ হেরে যায়। ভারতের হয়ে সর্বাধিক ১২৪ রান করেন বিরাট কোহলি। ১০৮ বলের এই ইনিংসে তিনি ৩ ছক্কা এবং ১০ চার মেরেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us