/indian-express-bangla/media/media_files/2025/11/25/indian-top-5-batters-vs-south-africa-2025-11-25-13-57-25.jpg)
শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ়
/indian-express-bangla/media/media_files/2025/11/25/india-vs-south-africa-odi-2025-11-25-14-04-18.jpg)
শুরুর কথা
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। কলকাতা টেস্টে ৩০ রানে পরাস্ত হয়েছিল। গুয়াহাটি টেস্ট ম্য়াচেও পরিস্থিতি খুব একটা ভাল নয়। এই পরিস্থিতিতে ওয়ানডে সিরিজে কামব্যাক করতে চাইবে টিম ইন্ডিয়া। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজ। তবে তার আগে দেখে নেওয়া যাক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কোন ৫ ব্যাটার ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/sachin-tendulkar-7-2025-11-25-13-57-25.jpg)
শচীন তেন্ডুলকর - ২,০০১ রান
ভারতীয় ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সাধে কী তাঁকে ভারতীয় 'ক্রিকেটের ঈশ্বর' বলা হয়? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে শচীন তেন্ডুলকরই (Sachin Tendulkar) সর্বাধিক রান করেছেন। শচীন তাঁর গোটা কেরিয়ারে মোট ৫৭ ওয়ানডে ম্য়াচ খেলেছেন প্রোটিয়াদের বিরুদ্ধে। করেছেন ২,০০১ রান। ব্যাটিং গড় ৩৫.৭৩।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/virat-kohli-12-2025-11-25-13-57-25.jpg)
বিরাট কোহলি - ১,৫০৪ রান
টিম ইন্ডিয়ার কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ৩১ ওয়ানডে ম্য়াচে মোট ১,৫০৪ রান করেছেন। ইতিমধ্য়ে তিনি পাঁচটি শতরান এবং আটটি হাফসেঞ্চুরি করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/sourav-ganguly-6-2025-11-25-13-57-25.jpg)
সৌরভ গঙ্গোপাধ্যায় - ১,৩১৩ রান
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অবশ্য এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ২৯ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ৫০.৫০ ব্যাটিং গড়ে করেছেন মোট ১,৩১৩ রান। তিনিও তিনটে সেঞ্চুরির পাশাপাশি আটটি অর্ধশতরান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rahun-dravid-2025-11-25-13-57-25.jpg)
রাহুল দ্রাবিড় - ১,৩০৯ রান
এই তালিকায় চতুর্থ স্থানে নাম রয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে তিনি ৩৬ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। রাহুল করেছেন মোট ১,৩০৯ রান। তাঁর ব্য়াটিং গড় ৩৯.৬৬।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/azhar-2025-11-25-13-57-25.jpg)
মহম্মদ আজ়হারউদ্দিন - ১,১০৯ রান
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কিংবদন্তী ব্যাটার মহম্মদ আজ়হারউদ্দিন (Mohammed Azharuddin) এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এবং করেছেন ১,১০৯ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৩৫.৭৭। ইতিমধ্যে তিনি সাতটি হাফসেঞ্চুরি করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us