/indian-express-bangla/media/media_files/2025/11/01/shreyas-iyer-10-2025-11-01-13-14-46.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার
/indian-express-bangla/media/media_files/2025/10/27/shreyas-iyer-2025-10-27-15-13-45.jpg)
শ্রেয়স আইয়ারকে নিয়ে বড় খবর
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পর প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ভারতের 'সুপারস্টার' ক্রিকেটার শ্রেয়স আইয়ার এই সিরিজ না'ও খেলতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/shreyas-iyer-2025-08-22-10-21-03.jpg)
হাসপাতালে ভর্তি ছিলেন শ্রেয়স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে চোট পাওয়ার পর বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন শ্রেয়স। সেকারণে আশঙ্কা করা হচ্ছে, এত তাড়াতাড়ি তিনি চোট কাটিয়ে উঠতে পারবেন না। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি কামব্যাক করতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/shreyas-iyer-2025-08-18-17-07-11.jpg)
আসন্ন ওয়ানডে সিরিজে অনিশ্চিত শ্রেয়স
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, চোটের কারণে শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্য়াচে একটি ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স আইয়ার চোট পেয়েছিলেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ অনেকদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু, সম্পূর্ণ ফিট হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-2-2025-10-28-23-02-18.jpg)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখা যেতে পারে
আগামী জানুয়ারি মাসে ফের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আশা করা হচ্ছে, এই সিরিজে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে শ্রেয়সকে দেখা যেতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার ( india-vs-south-africa) বিরুদ্ধে তাঁর অভাব যে অনুভূত হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/rohit-and-virat-2025-08-25-18-36-00.jpg)
রোহিত-বিরাটের কাঁধে বাড়তি দায়িত্ব
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর বাড়তি দায়িত্ব চড়তে বসেছে। শ্রেয়সের অনুপস্থিতিতে এই দুই ব্যাটিং মহারথীকে আরও দায়িত্ব গ্রহণ করতে হবে।
/indian-express-bangla/media/media_files/2025/07/09/rishabh-pant-3-2025-07-09-22-40-41.jpg)
শ্রেয়সের জায়গায় ঋষভ?
৪ নম্বরে ব্যাট করার সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। এই পরিস্থিতিতে ঋষভকে আরও একবার টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেতে পারেন। দুর্ঘটনার পর পন্থ একেবারে হাতেগোনা কয়েকটা ওয়ানডে ম্য়াচই খেলেছেন। সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ পাবেন। আপাতত পন্থ শুধুমাত্র টেস্ট ফরম্য়াটেই খেলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us