/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-2025-12-10-20-10-46.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-2-2025-12-10-20-10-46.jpg)
আইপিএল ২০২৬ নিলাম
বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগ হল আইপিএল। এই টুর্নামেন্টের হাত ধরে একাধিক ক্রিকেটার তাঁদের কেরিয়ার তৈরি করেছেন। আগামী মরশুমের জন্যও মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। প্রত্যেকটা দলই তাদের রিটেনশন এবং রিলিজ় তালিকা আইপিএল গভর্নিং বডির কাছে জমা দিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-3-2025-12-10-20-10-46.jpg)
১৬ ডিসেম্বর হবে ২০২৬ আইপিএল মিনি অকশন
২০২৬ আইপিএল টুর্নামেন্টের মিনি অকশন আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আয়োজন করা হবে। এই অনুষ্ঠানটি এক দিনের মধ্যেই সম্পন্ন করা হবে। ভারতীয় সময় অনুসারে দুপুর আড়াইটে থেকে এই অনুষ্ঠান শুরু হবে। এটা আসলে একটি মিনি অকশন। সেকারণে এবার দলগুলো রাইট টু ম্য়াচ (RTM) কার্ড ব্যবহার করতে পারবে না।
/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-5-2025-12-10-20-10-46.jpg)
নিলামে মোট ৭৭ ক্রিকেটারের হতে পারে ভাগ্য বদল
২০২৬ আইপিএল নিলামের জন্য মোট ৩৫৯ ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে। এরমধ্যে মাত্র ৭৭ ক্রিকেটারের ভাগ্যই নির্ধারিত হবে। এই ৭৭ ক্রিকেটারের মধ্যে ৩১ বিদেশি ক্রিকেটার রয়েছেন। গুরুত্বপূর্ণ খবর হল, এই নিলামে ৪০ ক্রিকেটার তাঁদের বেস প্রাইস ২ কোটি টাকা ধার্য্য করেছে। এরমধ্যে ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণোইয়ের নামও রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/15/ipl-2026-top-5-released-player-2025-11-15-20-55-19.jpg)
একটি ফ্র্যাঞ্চাইজ়িতে সর্বাধিক ২৫ ক্রিকেটার থাকতে পারবেন
আইপিএল নিলামে কোনও স্কোয়াডই ২৫ ক্রিকেটারের বেশি দলে রাখতে পারবে না। আর সর্বনিম্ন ১৮ ক্রিকেটার রাখতেই হবে। পাশাপাশি কোনও ফ্র্যাঞ্চাইজ়ি সর্বাধিক ৮ বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবেন। এরমধ্যে আবার ৪ জনকে প্লেয়িং ইলেভেনে রাখতেই হবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-1-2025-12-10-20-10-46.jpg)
নিলামের জন্য কেকেআর ব্রিগেডের হাতে রয়েছে সর্বাধিক টাকা
আইপিএল নিলামের জন্য কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাতে রয়েছে সবথেকে বেশি টাকা। কেকেআর (KKR) ব্রিগেডের কাছে আপাতত ৬৪.৩০ কোটি টাকা রয়েছে। অন্যদিকে, পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পার্সে রয়েছে ৪৩.৪০ কোটি টাকা। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে সবথেকে কম টাকা। তাদের কাছে ২.৭৫০ টাকা পড়ে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/10/ipl-2026-auction-4-2025-12-10-20-10-46.jpg)
কোথায় দেখবেন এই টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং?
২০২৬ আইপিএল নিলামের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us