/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-7-2025-12-23-01-03-12.jpg)
দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-2025-12-23-01-03-12.jpg)
প্রস্তুত দিল্লি ক্যাপিটালস
IPL 2026: ২০২৬ আইপিএল টুর্নামেন্টে নামার জন্য় দিল্লি ক্যাপিটালস একেবারে প্রস্তুত। সম্প্রতি এই টুর্নামেন্টের মিনি অকশনে তারা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। যদিও গত আইপিএল মরশুমে দিল্লি একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-1-2025-12-23-01-03-12.jpg)
অধিনায়ক বদলাতে পারে দিল্লি
উল্লেখ্য, গত বছর দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। অক্ষরের অধিনায়কত্বে এই দল তেমন সাফল্যের মুখ দেখতে পায়নি। আর সেকারণেই এবার অধিনায়ক বদল করতে পারে দিল্লি ক্যাপিটালস।
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-2-2025-12-23-01-03-12.jpg)
রাহুল হতে পারেন আগামী অধিনায়ক
নিউজ় ২৪-এর একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস নাকি তাদের অধিনায়ক বদল করতে চলেছে। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে কেএল রাহুলের (KL Rahul) হাতে তুলে দেওয়া হতে পারে দলের অধিনায়কত্ব। গত মরশুমে দিল্লি ক্যাপিটালস টপ ফোরে জায়গা দখল করতে পারেনি। পয়েন্ট টেবিলে শেষপর্যন্ত তারা পঞ্চম স্থানে থেকেই আইপিএল অভিযান শেষ করে।
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-3-2025-12-23-01-03-12.jpg)
গত মরশুমে দিল্লির পারফরম্য়ান্স
প্রসঙ্গত, গত মরশুমে দিল্লি ক্যাপিটালস ১৪ ম্য়াচের মধ্যে সাতটায় জয়লাভ করেছিল। আর হেরেছিল ৬ ম্য়াচে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস নাকি এবার ২০২৬ আইপিএল টুর্নামেন্টে কেএল রাহুলের কাঁধেই দলের অধিনায়কত্ব তুলে দিতে চায়। কারণটা স্পষ্ট। রাহুলের কাছে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-4-2025-12-23-01-03-12.jpg)
দিল্লি ক্যাপিটালসের রিটেনড ক্রিকেটার
আগামী মরশুমের জন্য দিল্লি ক্যাপিটালস দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে রিটেন করেছিল। সেই তালিকায় নাম রয়েছে কেএল রাহুল, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সমীর রিজ়ভি, আশুতোষ শর্মা, মিচেল স্টার্কের। প্রত্যেকেই গত মরশুমে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-6-2025-12-23-01-03-12.jpg)
একনজরে কেএল রাহুলের ক্যাপ্টেন্সি
আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংস ছাড়া লখনউ সুপার জায়ান্টসের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন কেএল রাহুল। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি ৬৪ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। এরমধ্যে ৩২ ম্য়াচে তাঁর দল জয়লাভ করেছে। আর ৩০ ম্য়াচে হেরে গিয়েছে। ২ ম্যাচ অমীমাংসিত রয়ে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/23/delhi-capitals-5-2025-12-23-01-03-12.jpg)
২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য দিল্লি ক্যাপিটালসের পূর্ণাঙ্গ স্কোয়াড:
কেএল রাহুল, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সমীর রিজ়ভি, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, অজয় মন্ডল, ত্রিপুরান বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা, আকিব দার, ডেভিড মিলার, পাথুম নিশঙ্কা, লুঙ্গি এনগিডি, সাহিল পারখ, পৃথ্বী শ, কাইল জেমিসন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us