/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-20-2025-12-18-02-37-41.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-12-2025-12-18-02-37-42.jpg)
কলকাতা নাইট রাইডার্স
২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স একেবারে খারাপ পারফরম্যান্স করেছিল। সেকারণে ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে কোচিং স্টাফ থেকে ক্রিকেটার পর্যন্ত একাধিক পরিবর্তন করা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-13-2025-12-18-02-37-42.jpg)
তারকা ক্রিকেটারের সমাবেশ
সম্প্রতি ২০২৬ আইপিএল (IPL 2026) মিনি নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স মোট অঙ্কের পার্স নিয়ে লড়াইয়ে নেমেছিল। বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটারকে তারা দলে নিয়েছে। সেকারণে এই দলটাকে আপাতত বেশ শক্তিশালী লাগছে। তবে সকলের মুখে আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। কত নম্বরে ব্যাট করতে নামবেন অজ়ি অলরাউন্ডার ক্য়ামেরন গ্রিন?
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-14-2025-12-18-02-37-42.jpg)
KKR-এর প্রথম একাদশ প্রস্তুত?
এই দলের ওপেনার হিসেবে আরও একবার দেখা যেতে পারে সুনীল নারিনকে। এর পাশাপাশি টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে ক্যামেরন গ্রিনকেও প্রথম একাদশে পাঠানো হতে পারে। এই নম্বরে খেলতে নেমে টি-২০ ক্রিকেটে গ্রিন সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-15-2025-12-18-02-37-42.jpg)
তিন নম্বরে রাহানে
অন্যদিকে, অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন। চার নম্বরে দলের উইকেট-কিপার ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। এছাড়া আন্দ্রে রাসেল অবসর গ্রহণ করার পর পাঁচ নম্বরে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-16-2025-12-18-02-37-42.jpg)
কারা হবেন ফিনিশার?
ফিনিশারের ভূমিকায় রোভম্যান পাওয়েল এবং রমনদীপ সিংয়ের সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত বলে ধরা যেতেই পারে। বোলিং ডিপার্টমেন্টে মোটামুটিভাবে আসন পাকা অনুকূল রয় এবং হর্ষিত রানার। বোলিংয়ের পাশাপাশি তাঁরা দরকারে ব্য়াটও চালাতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-17-2025-12-18-02-37-42.jpg)
থাকতে পারেন পাথিরানা-বৈভব
এছাড়া মাথিশা পাথিরানা এবং বৈভব অরোরাও প্রথম একাদশে থাকতে পাারেন। অবশেষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তেজস্বী যাদব এবং আকাশ দীপকে সুযোগ দেওয়া হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-18-2025-12-18-02-37-42.jpg)
KKR-এর সম্ভাব্য একাদশ:
সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেট-কিপার), রিঙ্কু সিং, রোভম্য়ান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রয়, হর্ষিত রানা, মাথিশা পাথিরানা, বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার: তেজস্বী যাদব / আকাশ দীপ
/indian-express-bangla/media/media_files/2025/12/18/kolkata-knight-riders-19-2025-12-18-02-37-41.jpg)
২০২৬ আইপিএলে KKR-এর সম্পূর্ণ স্কোয়াড:
অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রয়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষিণ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us