/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-6-2025-11-25-00-16-29.jpg)
আসন্ন নিলাম অনুষ্ঠানে একাধিক চমকের অপেক্ষায় কেকেআর
/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-2025-11-25-00-16-29.jpg)
শুরুর কথা
Kolkata Knight Riders: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। এই নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে কোন ক্রিকেটারকে কোন ফ্র্যাঞ্চাইজ়ি সই করাবে, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। এই জল্পনার তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। কারণ, ক্রিকেটার রিলিজ়ের পর তাদের হাতেই সবথেকে বেশি টাকা রয়েছে। এই পরিস্থিতিতে কোন ৫ ক্রিকেটারকে তারা দলে নিতে পারে, আলোচনা করে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-1-2025-11-25-00-16-29.jpg)
মাথিশা পাথিরানা
ডেথ ওভারের অন্যতম সেরা বোলার হলেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। ২০২৬ আইপিএল নিলামে তাঁর নাম উঠতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের পেস ডিপার্টমেন্টে তিনি বড়সড় শক্তি হতে পারেন। কারণ পাথিরানা এবং হর্ষিত যদি আক্রমণ শানায়, তাহলে বিপক্ষ দলের ব্যাটাররা অবশ্যই চাপে পড়বে।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-2-2025-11-25-00-16-29.jpg)
রবি বিষ্ণোই
রবি বিষ্ণোইকে যদি কলকাতা নাইট রাইডার্স দলে নেয়, সেটা যথেষ্ট সঠিক সিদ্ধান্ত হতে পারে। কারণ ময়াঙ্ক মার্কণ্ডেকে ইতিমধ্যে তারা রিলিজ় করে দিয়েছে। সেকারণে দলে কোনও তারকা লেগস্পিনার নেই। এই অভাবটা রবি বিষ্ণোই পূরণ করতে পারেন। বিশেষ করে মিডল ওভারে উইকেট শিকারের যথেষ্ট দক্ষতা তাঁর রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-3-2025-11-25-00-16-29.jpg)
রাচিন রবীন্দ্র
আরও একজনকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তিনি হলেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ২০২৬ আইপিএল নিলামে রাচিনকে নিয়ে অবশ্যই দড়ি টানাটানি হবে। ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন বোলিংটাও ভাল করেন। ফলে রাচিন দলের সম্পদ হতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-4-2025-11-25-00-16-29.jpg)
টিম সেইফার্ট
পছন্দের তালিকায় রাখা যেতে পারে টিম সেইফার্টকেও (Tim Seifert)। কারণ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলে তেমন কোনও টপ অর্ডার ব্যাটার নেই। সেইফার্টের উইকেটকিপিং দক্ষতা এবং আগ্রাসী ব্যাটিং কলকাতা নাইট রাইডার্স দলের কাছে একটা ভাল অপশন হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/kkr-5-2025-11-25-00-16-29.jpg)
রিস টপলি
স্পেনসার জনসনকে রিলিজ় করার পর কেকেআর অবশ্যই একজন বাঁ-হাতি পেস বোলারের জন্য ঝাঁপাবে। যিনি আগামী আইপিএল দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে পারে। সুইং বোলার হিসেবে রিস টপলি কলকাতা নাইট রাইডার্স দলে ভাল পছন্দ হতে পারেন। এবার কেকেআর ব্রিগেড তাঁকে দলে নেয় কি না, আপাতত সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us