/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-and-sourav-ganguly-2025-11-13-23-05-29.jpg)
কেএল রাহুল এবং সৌরভ গঙ্গোপাধ্যায়
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-2-2025-11-13-23-05-29.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
শুক্রবার (১৪ নভেম্বর) থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) প্রায় ৬ বছর পর ফের এই ময়দানে টেস্ট ক্রিকেট খেলতে নামবে।
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-3-2025-11-13-23-05-29.jpg)
বড় রেকর্ডের মুখে দাঁড়িয়ে রাহুল
তবে এই টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার কেএল রাহুল তাঁর টেস্ট কেরিয়ারের একটা বড়সড় মাইলফলক অর্জন করতে চলেছেন। চলতি বছর রাহুল দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন। এবার তিনি একটি অভাবনীয় রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-4-2025-11-13-23-05-29.jpg)
চলতি বছর দুর্দান্ত পারফরম্য়ান্স
টেস্ট ক্রিকেটে কেএল রাহুলের রেকর্ড একেবারেই নজরকাড়া নয়। কিন্তু, ২০২৫ সালে তিনি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। রাহুল এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৬৫ টেস্ট ম্য়াচেরর ১১৪ ইনিংসে ৩৬.৫৫ গড়ে মোট ৩,৯৮৫ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-5-2025-11-13-23-05-29.jpg)
৪ হাজার রানের মাইলফলক
ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১১ শতরান এবং ২০ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। এবার রাহুল যদি ইডেন গার্ডেন্সে আর ১৫ রান করতে পারেন, তাহলেই টেস্ট কেরিয়ারে ৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-6-2025-11-13-23-05-29.jpg)
টিম ইন্ডিয়ার ১৮ নম্বর ব্যাটার
এর পাশাপাশি ভারতের ১৮ নম্বর ব্যাটার হিসেবে কেএল রাহুল সাফল্যের এই শৃঙ্গ স্পর্শ করতে চলেছেন। ইতিপূর্বে এই রেকর্ডের মালিক হয়েছেন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, চেতেশ্বর পূজারা, দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজ়হারউদ্দিন, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, অজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, মহিন্দর অমরনাথ, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর।
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-7-2025-11-13-23-05-29.jpg)
৮ ম্য়াচে ৭৫৪ রান
২০২৫ সালে কেএল রাহুল টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। চলতি বছর আয়োজিত ৮ টেস্ট ম্য়াচের ১৫ ইনিংসে তিনি ৫৩.২১ ব্য়াটিং গড়ে মোট ৭৫৪ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে তিনটে সেঞ্চুরি এবং তিনটে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/13/kl-rahul-8-2025-11-13-23-05-29.jpg)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড
এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজেও রাহুল এই ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের পারফরম্য়ান্সে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এখনও পর্যন্ত ৭ টেস্ট ম্য়াচের ১৩ ইনিংসে তিনি ২৩.৩৮ ব্যাটিং গড়ে ৩৬৯ রান করেছেন। ইতিমধ্যে তিনি জোড়া শতরান এবং একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us