/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-6-2025-11-09-21-50-47.jpg)
ফুটবল বিশ্বের সুপারস্টার লিওনেল মেসি
/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-2025-11-09-21-50-47.jpg)
জয় ইন্টার মায়ামির
ফুটবল দুনিয়ার বেতাজ বাদশা লিওলেন মেসির ঝুলিতে এল আরও একটি রেকর্ড। মেজর লিগ সকার কাপে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। শেষপর্যন্ত ইন্টার মায়ামি ৪-০ গোলে জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-1-2025-11-09-21-50-47.jpg)
জোড়া গোল মেসির
এই ম্য়াচের প্রথমার্ধেই ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন ফুটবল তারকা জোড়া গোল করেন। ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন তাদেও আলেন্দে। এই গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করেন মেসি। সেইসঙ্গে তাঁর মুকুটে যুক্ত হয়ে গেল এক নয়া রেকর্ডের পালক।
/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-2-2025-11-09-21-50-47.jpg)
৪০০ তম অ্যাসিস্ট
আসলে, মেসি তাঁর ফুটবল কেরিয়ারে ৪০০ তম গোলটি অ্যাসিস্ট করলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেসি আপাতত একমাত্র অ্যাকটিভ ফুটবলার যিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/09/ferenc-puskas-2025-11-09-21-50-47.jpg)
সামনে শুধুমাত্র পুসকাস
এই তালিকায় মেসির সামনে আপাতত রয়েছেন ফ্রাঙ্ক পুসকাস। সেই রেকর্ডটি স্পর্শ করার জন্য LM 10-কে এখনও চারটে গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করতে হবে।
/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-3-2025-11-09-21-50-47.jpg)
৫ গোল, ২ অ্যাসিস্ট
প্রসঙ্গত, চলতি মরশুমের তিনটে প্লে-অফ ম্যাচে মেসি আপাতত ৫ গোল করেছেন। সঙ্গে অ্যাসিস্ট করেছেন জোড়া গোলে। আর গোটা মরশুমে তিনি ২৯ গোল করার পাশাপাশি ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-4-2025-11-09-21-50-47.jpg)
ইন্টার মায়ামির আগামী ম্য়াচ
ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনাল সিরিজে এবার এফসি সিনসিনাটির বিরুদ্ধে খেলতে নামবে ইন্টার মায়ামি (Inter Miami)। আগামী ২২ নভেম্বর প্রথম ম্য়াচ সেট আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/11/09/lionel-messi-5-2025-11-09-21-50-47.jpg)
কোন দলের হয়ে কতগুলো অ্যাসিস্ট করেছেন মেসি?
আপনারা সকলেই জানেন যে গোটা ফুটবল কেরিয়ারে মেসি মোট ৪০০ গোল অ্যাসিস্ট করেছেন। কিন্তু, কোন দলের হয়ে কতগুলো অ্যাসিস্ট করেছেন, সেই ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান দেখে নিন। বার্সেলোনা - ২৬৯, আর্জেন্টিনা - ৬০, প্যারিস সাঁ জাঁ - ৩৪ এবং ইন্টার মায়ামি - ৩৭।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us