/indian-express-bangla/media/media_files/2025/12/08/mohammed-shami-6-2025-12-08-19-09-55.jpg)
ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র পেসার মহম্মদ শামি
/indian-express-bangla/media/media_files/2025/12/08/mohammed-shami-2025-12-08-19-09-55.jpg)
মহম্মদ শামি
Mohammed Shami: টিম ইন্ডিয়ায় (Indian Cricket Team) কামব্যাক করার পর মহম্মদ শামি আপ্রাণ চেষ্টা করছেন। আপাতত তিনি বাংলার হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। গত তিনটে টি-২০ ম্য়াচে তিনি মোট ১১ উইকেট শিকার করেছেন। সার্ভিসেস এবং পুদুচেরির পর হরিয়ানার বিরুদ্ধেও তিনি বল হাতে আগুন ঝরালেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/08/mohammed-shami-1-2025-12-08-19-09-55.jpg)
ব্যাটারদের ত্রাস
আর সেকারণেই বিপক্ষ ব্যাটারদের কাছে তিনি কার্যত ত্রাস হয়ে উঠেছেন। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শামিকে আবারও সেই পুরনো মেজাজেই দেখতে পাওয়া গেল। আর সেইসঙ্গে নির্বাচকদেরও তিনি পরোক্ষে বার্তা দিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/08/mohammed-shami-2-2025-12-08-19-09-55.jpg)
দুর্দান্ত পারফরম্য়ান্স শামির
২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা এবং হরিয়ানা খেলতে নেমেছিল। এই ম্য়াচে মহম্মদ সামি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। নতুন বল হাতে শামি হয়ত সেভাবে নজর কাড়তে পারেননি। প্রথম ২ ওভারে তিনি ২০ রান দিয়েছিলেন। এরপর ডেথ ওভারে আবারও ফিরে আসেন তিনি। সেখানে ২ ওভারে ১০ রান দিয়ে ৪ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/08/mohammed-shami-3-2025-12-08-19-09-55.jpg)
৪ উইকেট নিলেন শামি
১৮ ওভারে তিনি সুমিত কুমার এবং আশিস সিবাচকে আউট করেন। এরপর শেষ ওভারে তিনি যশবর্ধন দালাল এবং অর্পিত রানাকেও প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। শেষপর্যন্ত হরিয়ানা ২০ ওভারে ১৯১ রান করতে পারে। যদিও বাংলা শেষপর্যন্ত এই রানটা তাড়া করতে পারেনি। ২৪ রানে তারা এই ম্য়াচটা হেরে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/12/08/mohammed-shami-5-2025-12-08-19-09-55.jpg)
২০২৬ আইপিএলের আগে দুরন্ত পারফরম্য়ান্স
টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ শামি ২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। তিনি ৭ ম্য়াচে ১৪.৯৩ গড়ে মোট ১৬ উইকেট শিকার করেন। এবার ২০২৬ আইপিএল টুর্নামেন্টে শামি নিজের ভাগ্য যাচাই করতে চাইবেন। আগামী মরশুমে তিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন। আশা করা হচ্ছে, ডেথ ওভারে বাংলার এই পেস ব্যাটারি জ্বলে উঠতে পারেন। টিম ইন্ডিয়ার হয়ে মহম্মদ শেষবার ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us