/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-6-2025-11-16-12-33-17.jpg)
আগুন বোলিং মহম্মদ সিরাজের
/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-2025-11-16-12-33-17.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
Mohammed Siraj: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। ম্যাচের তৃতীয় দিন খেলা যে বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ ওভার বল করলেন মহম্মদ সিরাজ। শিকার করলেন ২ উইকেট।
/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-1-2025-11-16-12-33-17.jpg)
আগুন গতি সিরাজের
ম্য়াচ চলাকালীন DSP সিরাজ তাঁর আগুন গতিতে সবাইকে হতবাক করে দেন। সাইমন হার্মারকে ক্লিন বোল্ড করার পাশাপাশি স্টাম্প ভেঙে ২ টুকরো করে দেন। এমন দৃশ্য দেখার পর দুই দলের ক্রিকেট সমর্থক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কার্যত কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াায় ভাইরাল হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-2-2025-11-16-12-33-17.jpg)
বাভুমা-বশের পার্টনারশিপ
মাত্র ৯১ রানে সপ্তম উইকেট পতনের পর অনেকেই মনে করেছিলেন, দক্ষিণ আফ্রিকা সহজেই হয়ত নতিস্বীকার করবে। কিন্তু, করভিন বশ এবং টেম্বা বাভুমার মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। দক্ষিণ আফ্রিকা যখন ১৩৫ রানে খেলছিল, সেইসময় জসপ্রীত বুমরাহ ক্লিন বোল্ড করে দেন বশকে। দ্বিতীয় ইনিংসে তখনও বল করতে দেখা যায়নি মহম্মদ সিরাজকে।
/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-3-2025-11-16-12-33-17.jpg)
হার্মারকে বোল্ড করলেন সিরাজ
এরপর বল করতে আসেন মহম্মদ সিরাজ। তিনি সাইমন হার্মারকে ক্লিন বোল্ড করে দিলেন। সেইসঙ্গে স্টাম্পও ২ টুকরো হয়ে ভেঙে যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়ে যায়। এরপর তিনি কেশব মহারাজকেও আউট করে দেন। আর সেইসঙ্গে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড।
/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-4-2025-11-16-12-33-17.jpg)
টিম ইন্ডিয়ার হতাশাজনক সূচনা
টিম ইন্ডিয়ার জয়ের জন্য আপাতত ১২৪ রান দরকার। তবে শুরুটা টিম ইন্ডিয়া একেবারেই ভাল করতে পারেনি। যশস্বী জয়সওয়াল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন। কিছুক্ষণের মধ্যে উইকেট হারালেন কেএল রাহুলও। দুটো উইকেটই নেন মার্কো জেনসেন। লাঞ্চ ব্রেক পর্যন্ত টিম ইন্ডিয়া ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/16/india-vs-south-africa-5-2025-11-16-12-33-17.jpg)
লড়াই চালাচ্ছে ভারত
আপাতত ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল ব্যাট করছেন। এই রানটা তাড়া করা ভারতীয় ব্যাটারদের জন্য খুব একটা সহজ হবে না। কারণ, ব্যাট করতে পারবেন না শুভমান গিল। ঘাড়ে চোটের কারণে তিনি আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us