/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-6-2025-09-17-15-23-36.jpg)
আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-2025-09-17-15-23-36.jpg)
নয়া রেকর্ড রশিদের
আফগানিস্তান ক্রিকেট দলের (Afghanistan Cricket Team) অধিনায়ক তথা দলের তারকা স্পিনার রশিদ খান ২০২৫ এশিয়া কাপে ইতিহাস রচনা করলেন। এশিয়া কাপের ইতিহাসে তিনি সবথেকে সফল বোলার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললেন। সেইসঙ্গে তিনি টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) রেকর্ডও ভেঙে চুরমার করে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-2-2025-09-17-15-23-36.jpg)
সর্বাধিক উইকেট শিকারি
বর্তমানে টি-২০ এশিয়া কাপে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে রশিদ খান একটি নতুন রেকর্ড কায়েম করলেন। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে রশিদ এই রেকর্ড কায়েম করেন। যদি তাঁর দল শেষপর্যন্ত ম্যাচটা ৮ রানে হেরে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-3-2025-09-17-15-23-36.jpg)
প্রথমে সইফ, পরে শামিম
রশিদ খানের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে তিনি সইফ হাসানের উইকেট শিকার করেন। এই উইকেট শিকারের পর তিনি ভুবনেশ্বর কুমারের রেকর্ড স্পর্শ করেন। এরপর ১৬ ওভারে তিনি শামিম হুসেনকেও আউট করেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-4-2025-09-17-15-23-36.jpg)
রশিদের ঝুলিতে ১৪ উইকেট
আর হুসেনের উইকেট শিকার করতে না করতেই টি-২০ এশিয়া কাপে উইকেট শিকারের পরিসংখ্যানে ভুবনেশ্বর কুমারকে টপকে যান তিনি। প্রসঙ্গত, ভুবনেশ্বর কুমার টি-২০ এশিয়া কাপে মোট ১৩ উইকেট শিকার করেছেন। আর রশিদের ঝুলিতে আপাতত জমা হয়েছে ১৪ উইকেট।
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-1-2025-09-17-15-23-36.jpg)
টি-২০ এশিয়া কাপে সর্বাধিক উইকেট শিকারি
রশিদ খান - ১০ ম্য়াচ, ১৪ উইকেট ভুবনেশ্বর কুমার - ৬ ম্যাচ, ১৩ উইকেট ওয়ানিন্দু হাসারঙ্গা - ৮ ম্য়াচ, ১২ উইকেট আমজাদ জাভেদ - ৭ ম্য়াচ, ১২ উইকেট হার্দিক পান্ডিয়া - ১০ ম্য়াচ, ১২ উইকেট
/indian-express-bangla/media/media_files/2025/09/17/rashid-khan-5-2025-09-17-15-23-36.jpg)
ফর্মে ফিরেছেন রশিদ খান
প্রসঙ্গত এই টুর্নামেন্টে রশিদ খান হংকংয়ের বিরুদ্ধে অতটাও ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। ২৪ রান দিয়ে তিনি মাত্র একটিই উইকেট শিকার করতে পেরেছিলেন। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন তিনি। ৪ ওভারের কোটায় মাত্র ২৬ রান দিয়ে তিনি ২ উইকেট শিকার করেন। আগামী ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধেও রশিদ এমনই পারফরম্য়ান্স করতে চাইবেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/17/afghaistan-cricket-team-2025-09-17-15-23-36.jpg)
বাংলাদেশের বিরুদ্ধে ৮ রানে পরাস্ত আফগানিস্তান
মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ৮ রানে জয়লাভ করেছে টাইগারবাহিনী। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে এবং ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে আফগানিস্তান ক্রিকেট দল ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/09/17/noor-ahmed-2025-09-17-15-23-36.jpg)
আশা জাগিয়েও জেতাতে পারলেন না নূর আহমেদ
শেষ ওভারে নূর আহমেদ জোড়া ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের আশা সামান্য হলেও জাগিয়েছিলেন। কিন্তু, শেষরক্ষা তিনি করতে পারেননি। তবে এই ম্য়াচ হারলেও আফগানিস্তান এখনও পর্যন্ত সুপার ফোরের দৌড়ে টিকে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us