/indian-express-bangla/media/media_files/2025/11/17/ravindra-jadeja-6-2025-11-17-11-49-41.jpg)
রাজস্থান রয়্যালসে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা
/indian-express-bangla/media/media_files/2025/11/17/ravindra-jadeja-2-2025-11-17-11-49-41.jpg)
জাদেজার জার্সি বদল
Ravindra Jadeja: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ইতিমধ্যে আইপিএল টুর্নামেন্টে (IPL 2026) জার্সি বদল করে ফেলেছেন। আগামী মরশুমে তাঁকে হলুদ নয়, বরং গোলাপি রংয়ের জার্সিতে দেখতে পাওয়া যাবে। ২০২৬ আইপিএল টুর্নামেন্টের আগে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে সবথেকে বড় ট্রেড হয়েছে। চেন্নাই সুপার কিংস আগামী মরশুমের জন্য রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনের পরিবর্তে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/sanju-samson-3-2025-11-17-11-49-41.jpg)
কমেছে টাকার অঙ্ক
তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। আগামী আইপিএল মরশুমে সঞ্জু স্যামসন কিন্তু তাঁর ভাগের ১৮ কোটি টাকাই পাবেন। কিন্তু, রাজস্থান রয়্যালসে যেতে না যেতেই রবীন্দ্র জাদেজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অঙ্ক কমে গিয়েছে। গত মরশুমেও চেন্নাই সুপার কিংস থেকে তিনি ১৮ কোটি টাকা উপার্জন করেছেন। কিন্তু, রাজস্থান রয়্যালসে তাঁকে দেওয়া হবে ১৪ কোটি টাকা।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/ravindra-jadeja-3-2025-11-17-11-49-41.jpg)
কেন কমল টাকার অঙ্ক?
এই খবর সামনে আসেই সর্বত্র আলোচনা শুরু হয়ে গিয়েছে। সকলের মুখে আপাতত একটাই প্রশ্ন, কেন ৪ কোটি টাকা কমিয়ে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা? যদি আপনার মনেও এই একই প্রশ্ন থাকে, তাহলে সবিস্তারে আলোচনা করা যাক। এর পিছনে রয়েছে একটি বড় কারণ।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/ravindra-jadeja-4-2025-11-17-11-49-41.jpg)
জানুন আসল কারণ
এই প্রসঙ্গে আপনাজের জানিয়ে রাখি, আইপিএল টুর্নামেন্টে কোনও ক্রিকেটার এবং নতুন ফ্র্যাঞ্চাইজির পারষ্পরিক সম্মতিতে টাকার অঙ্ক সংশোধন করা হয়। অর্থাৎ, চেন্নাই ছাড়ার আগে রবীন্দ্র জাদেজা এবং রাজস্থান রয়্যালস দলের সঙ্গে এই ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়েছে। তারপরই টাকার নতুন অঙ্ক নির্ধারণ করা হয়েছে। পারষ্পরিক সম্মতির ভিত্তিতেই জাদেজার এই টাকার অঙ্ক কমানো হয়েছে। এরসঙ্গে বোর্ড কিংবা প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির কোনও সম্পর্ক নেই।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/ravindra-jadeja-5-2025-11-17-11-49-41.jpg)
আরও ২ ক্রিকেটার
উল্লেখ্য, জাদেজার এই টাকার অঙ্ক কমাতেই রাজস্থান রয়্যালস আরও ২ নতুন ক্রিকেটারকে সই করাতে পেরেছে। এই তালিকায় নাম রয়েছে স্যাম কারেন এবং ডোনোভান ফেরেরার। জাদেজাকে ১৪ কোটি, স্যাম কারেনকে ২.৪ কোটি এবং ডোনোভান ফেরেরাকে ১ কোটি টাকার বিনিময়ে সই করানো হয়েছে। ৩ ক্রিকেটারকে ট্রেড করার পরও রাজস্থানের হাতে এখনও ৬০ লাখ টাকা পড়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us