/indian-express-bangla/media/media_files/2025/11/19/rohit-sharma-2025-11-19-18-36-50.jpg)
টিম ইন্ডিয়ার ব্যাটিং মহারথী রোহিত শর্মা
/indian-express-bangla/media/media_files/2025/11/30/rohit-sharma-and-virat-kohli-3-2025-11-30-10-57-39.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
Indian Cricket Team: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। সিরিজের প্রথম ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/11/29/rohit-sharma-close-to-multiple-records-ahead-of-upcoming-matches-2025-11-29-12-49-03.jpg)
খেলা চলছে রায়পুরে
এবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি রায়পুরে খেলা হচ্ছে। দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/rohit-sharma-and-virat-kohli-4-2025-11-30-15-02-27.jpg)
টসে হার ভারতের
এই নিয়ে টানা ২০ ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল টস হারল। টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করতে নামলেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। মাত্র ৪ ওভারে তাঁরা ২৮ রান করেও ফেলেছিলেন। ইনিংসের পঞ্চম ওভারে রোহিত শর্মা লাগাতার তিনটে বাউন্ডারি হাঁকিয়ে ইতিহাস কায়েম করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/27/rohit-sharma-15-2025-10-27-12-22-25.jpg)
বাউন্ডারির হ্যাটট্রিক
আসলে প্রথম ৪ ওভারে রোহিত শর্মা মাত্র ৩ বলই খেলার সুযোগ পেয়েছিলেন। করেছিলেন ২ রান। পরের ওভারে বাউন্ডারির হ্যাটট্রিক হাঁকিয়ে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-9-2025-10-25-16-56-53.jpg)
৯,০০০ রানের মাইলফলক
আর সেইসঙ্গে ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ৯,০০০ রান পূরণ করে ফেললেন। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে রোহিত এই কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় তাঁর আগে নাম রয়েছে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-and-virat-kohli-2-2025-10-25-15-46-28.jpg)
ভাঙলেন দ্রাবিড়ের রেকর্ড
পঞ্চম ওভারে নান্দ্রে বার্গারকে লাগাতার তিনটে বাউন্ডারি হাঁকিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক রানের তালিকায় রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। দেশের মাটিতে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us