/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-30-2025-11-25-21-48-02.jpg)
টি-২০ বিশ্বকাপ ট্রফি হাতে রোহিত শর্মা
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-23-2025-11-25-21-48-02.jpg)
বিশ্বকাপের বড় ঘোষণা
Rohit Sharma: ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য একটা বড়সড় ঘোষণা করা হল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। কিন্তু, তা সত্ত্বেও আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) বিশাল একটি দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-24-2025-11-25-21-48-02.jpg)
ব্র্যান্ড অ্যাম্বাসাডার
মঙ্গলবার (২৫ নভেম্বর) টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে রোহিত শর্মাকেও দেখতে পাওয়া গিয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে রোহিতকে নিযুক্ত করা হয়েছে। এত বড় একটা দায়িত্ব সম্পর্কে অবশেষে মুখ খুলেছেন রোহিতও।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-25-2025-11-25-21-48-02.jpg)
প্রচার করবেন হিটম্য়ান
২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের একটি ইভেন্টে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই ঘোষণা করা হয় যে আগামী টি-২০ বিশ্বকাপে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডারের দায়িত্ব পালন করবেন। এবার এই টুর্নামেন্টের প্রচার করবেন হিটম্য়ান। বিশ্বের বিভিন্ন দেশে এই টুর্নামেন্ট নিয়ে প্রচার করা হবে। আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রোহিতের।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-26-2025-11-25-21-48-02.jpg)
ইভেন্ট প্রমোট
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন যুবরাজ সিং। প্রত্যেকটা জায়গায় তাঁকে ইভেন্ট প্রমোট করতে দেখা গিয়েছে। এবার রোহিতের কাঁধে তুলে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব। টি-২০ বিশ্বকাপের সঙ্গে যে তিনি যুক্ত থাকবেন, এটাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-28-2025-11-25-21-48-02.jpg)
সক্রিয় ক্রিকেটার
রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করার পর তাঁকে মঞ্চে ডাকা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে যতজন ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই ছিলেন অবসরপ্রাপ্ত ক্রিকেটার। তবে রোহিতই প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যিনি সক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-27-2025-11-25-21-48-02.jpg)
কী বললেন রোহিত?
রোহিত বললেন, 'এখনই আমাকে একজন বলল যে ইতিপূর্বে কোনও সক্রিয় ক্রিকেটার নাকি আইসিসি টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়নি। সেকারণে এটা আমার কাছে অনেক বড় সম্মান। আইসিসি-কে আমি ধন্যবাদ জানাতে চাই।'
/indian-express-bangla/media/media_files/2025/11/25/rohit-sharma-29-2025-11-25-21-48-02.jpg)
উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা
প্রসঙ্গত, রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটার হিসেবে ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয় করেছেন। এরপর অধিনায়ক হিসেবে ২০২৪ বিশ্বকাপ জয় করেছেন। এবার তাঁকে টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করা হল। ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জয় করার পর রোহিত শর্মা এবার ২০২৬ টি-২০ বিশ্বকাপ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে প্রচার করবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us