/indian-express-bangla/media/media_files/2025/11/19/rohit-2025-11-19-18-36-50.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
/indian-express-bangla/media/media_files/2025/11/19/rohit-sharma-2025-11-19-18-36-50.jpg)
প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিং
ICC Ranking: আইসিসি ব়্যাঙ্কিংয়ে আরও একবার ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করা গেল। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা শীর্ষস্থানের সিংহাসন হারালেন। এবার এক নম্বরে এসেছেন এক নতুন ব্যাটার।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/babar-azam-1-2025-11-19-18-36-50.jpg)
বেশ কয়েকটি রদবদল
যদিও রোহিতের সঙ্গে শীর্ষস্থানের খুব একটা ফারাক নেই। সাম্প্রতিক প্রকাশিত এই ব়্যাঙ্কিং তালিকায় বেশ কয়েকটি হেরফের দেখা গিয়েছে। সামান্য অ্যাডভান্টেজ পেয়েছেন বাবর আজমও।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/daryll-mitchell-2025-11-19-18-36-50.jpg)
ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ড্যারিল মিচেল
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারিল মিচেল আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করেছেন। তিনি ২ ধাপ উপরে উঠে শীর্ষস্থান দখল করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে মিচেল শতরান হাঁকিয়েছেন। ১১৯ রানের একটি দুর্দান্ত ইনিংস তিনি উপহার দিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/mitchell-2025-11-19-18-36-50.jpg)
২ ধাপ উপরে উঠেছেন
আর এই কারণেই তিনি ২ ধাপ উপরে উঠে এসেছেন। ড্যারিল মিচেলের ব়্যাঙ্কিং বেড়ে আপাতত ৭৮২ হয়েছে। এটাই কিউয়ি ব্যাটারের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, মিচেল এই প্রথমবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/rohit-sharma-1-2025-11-19-18-36-50.jpg)
দ্বিতীয় স্থানে নামলেন রোহিত শর্মা
ইতিমধ্যে রোহিত শর্মার ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে তিনি এক ধাপ নীচে নেমে এসেছেন। আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। রোহিতের রেটিং আপাতত ৭৮১। অর্থাৎ ড্যারিল মিচেলের থেকে তিনি মাত্র ১ পয়েন্ট পিছনে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/virat-kohli-2025-11-19-18-36-50.jpg)
নাম রয়েছে শুভমান-বিরাটেরও
আশা করা হচ্ছে, আগামী ব়্যাঙ্কিং প্রকাশিত হওয়ার আগেই রোহিত শর্মা ফের শীর্ষস্থানে উঠে আসবেন। পাশাপাশি আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জ়াদরানও এক ধাপ নিচে নেমে এসেছেন। তিনি আপাতত ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন। শুভমান গিল এখনও ৪ নম্বর এবং বিরাট কোহলি ৫ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/babar-azam-2-2025-11-19-18-36-50.jpg)
সামান্য উন্নতি হয়েছে বাবর আজমেরও
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম এক ধাপ উপরে উঠে এসেছেন। তিনি ৬২২ রেটিং পয়েন্ট নিয়ে আপাতত ৬ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর এক ধাপ উপরে উঠে এসেছেন। ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সাত নম্বরে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/shreyas-2025-11-19-18-36-50.jpg)
আট নম্বরে রয়েছেন শ্রেয়স আইয়ার
৭০০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ভারতের শ্রেয়স আইয়ার। এক ধাপ তিনিও উপরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা তিন ধাপ নীচে নেমে গিয়েছেন। আপাতত ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শাই হোপ ১০ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us