/indian-express-bangla/media/media_files/2026/01/04/ruturaj-gaikwad-3-2026-01-04-19-37-44.jpg)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন রুতুরাজ
/indian-express-bangla/media/media_files/2026/01/04/ruturaj-gaikwad-1-2026-01-04-19-37-45.jpg)
ব্রাত্য রুতুরাজ
অজিত আগরকর নেতৃত্বাধীন সিনিয়র সিলেকশন কমিটি গত শনিবার (৩ জানুয়ারি) নিউজিল্যান্ডের ( India vs New Zealand) বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াড নির্বাচনের উপর একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছেন। আর সেই প্রাক্তন ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে সুব্রাহ্মণ্যম বদ্রীনাথের। এই স্কোয়াড থেকে রুতুরাজ গায়কোয়াড়কে বাদ দিতেই রীতিমতো ভড়কে ওঠেন বদ্রীনাথ। এমনকী, নির্বাচক কমিটির চিন্তা-ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2026/01/04/ruturaj-gaikwad-2-2026-01-04-19-37-45.jpg)
হাঁকিয়েছিলেন শতরান
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল ( Indian Cricket Team)। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচে রুতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত একটি শতরান হাঁকিয়েছিলেন। এমনকী, চার নম্বরে ব্যাট করতে নেমে এই সেঞ্চুরিটা হাঁকান রুতুরাজ। যদিও সচরাচর তাঁকে ওপেন করতেই দেখা যায়। কিন্তু, রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দলে থাকার কারণে গায়কোয়াড়কে চার নম্বরে ব্যাট করতে হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2026/01/04/mitish-kumar-reddy-2026-01-04-19-37-45.jpg)
কেন সুযোগ দেওয়া হল নীতীশ কুমার রেড্ডিকে?
বদ্রীনাথের কথায়, নির্বাচকরা অনায়াসেই নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) জায়গায় রুতুরাজ গায়কোয়াড়কে স্কোয়াডে রাখতেই পারত। নিজের ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বললেন, কেন যে নীতীশ কুমার রেড্ডিকে এই স্কোয়াডে রাখা হল, সেটাই আমার মাথায় ঢুকছে না। তাঁর কথায়, এই দলে তো আগে থেকেই অলরাউন্ডার ছিল। এই পরিস্থিতিতে কেন নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হল?
/indian-express-bangla/media/media_files/2026/01/04/mitish-kumar-reddy-1-2026-01-04-19-37-44.jpg)
আদৌ কি 'অলরাউন্ডার' নীতীশ!
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই স্কোয়াডে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো ২ অলরাউন্ডার আগে থেকেই রয়েছে। তার উপরে আবার নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে আসা হল। এই দলে ওর ভূমিকা আসলে কী, সেটাই আমি বুঝতে পারছি না।' বদ্রীনাথের স্পষ্ট কথা, নীতীশ শুধুমাত্র নামেই অলরাউন্ডার। কিন্তু, বল হাতে ও যথেষ্ট রান খরচ করে। সেকারণে রুতুরাজ গায়োকোয়াড়কে এই স্কোয়াডে রাখার দরকার ছিল। কেন রুতুরাজকে এই স্কোয়াডে রাখা হয়নি, আর নীতীশের জায়গা হল, তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/04/mitish-kumar-reddy-2-2026-01-04-19-37-44.jpg)
সমালোচনার টেবিলে নীতীশ কুমার রেড্ডি
নীতীশ কুমার রেড্ডিকে টিম ইন্ডিয়ায় হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে আপাতত দেখা হচ্ছে। কিন্তু, তাঁর বোলিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। টেস্ট ক্রিকেটে অধিনায়ক তাঁর উপর ভরসা রাখতে পারেন না। সেকারণে খুব ওভারই তিনি বল করার সুযোগ পান। ওয়ানডে ক্রিকেটেও একই অবস্থা। এই ফরম্য়াটেও অধিনায়ক তাঁর হাতে খুব বেশি বল দেন না। অধিকাংশ ম্য়াচেই নীতীশকে একজন ব্যাটার হিসেবে দেখতে পাওয়া যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us