/indian-express-bangla/media/media_files/2025/11/19/daryll-mitchell-3-2025-11-19-18-54-02.jpg)
বিরাট কোহলি এবং শাই হোপ
/indian-express-bangla/media/media_files/2025/11/19/nz-vs-wi-2025-11-19-18-54-02.jpg)
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল ৫ উইকেটে জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/shai-hope-2025-11-19-18-54-02.jpg)
অনন্য কৃতিত্ব হোপের
সেইসঙ্গে সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক শাই হোপ এই ম্য়াচে ইতিহাস রচনা করলেন। তিনি এমন একটি কৃতিত্ব অর্জন করেছেন, যা আজ অবধি শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড় করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/shai-hope-1-2025-11-19-18-54-02.jpg)
ইতিহাস গড়লেন শাই হোপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেন শাই হোপ। এই শতরানের দৌলতেই তিনি একটি নয়া ইতিহাস কায়েম করেছেন। আসলে, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে শাই হোপ ১২ টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে শতরান করলেন। ইতিপূর্বে, ১১ টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে শতরান করে ফেলেছিলেন শাই হোপ।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/shai-hope-2-2025-11-19-18-54-02.jpg)
কিউয়িদের বিরুদ্ধে স্বপ্নপূরণ
কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও শতরান তিনি করতে পারেননি। এই পরিস্থিতিতে ১৯ নভেম্বর কিউয়িদের বিরুদ্ধে শতরান করে তিনি মহারেকর্ড কায়েম করলেন। হোপের আগে ক্রিকেট বিশ্বের কোনও ব্যাটারই ১২ টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে শতরান করতে পারেননি। এমনকী, শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি পর্যন্ত করতে পারেননি এই রেকর্ড।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/daryll-mitchell-1-2025-11-19-18-54-02.jpg)
একনজরে ম্যাচের ফলাফল
বৃষ্টির কারণে এই ম্য়াচে দুই দলই ৩৪ ওভার করে খেলেছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ৬৯ বলে ১০৯ রান করলেন। তিনি ১৩ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু, তাঁর এই শতরানের ইনিংসটা শেষপর্যন্ত বৃথা হয়ে যায়। এর জবাবে নিউজিল্যান্ড ৩৩.৩ ওভারে ম্য়াচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/daryll-mitchell-2-2025-11-19-18-54-02.jpg)
৯০ রান কনওয়ের
নিউজিল্যান্ডের হয়ে ডেভন কনওয়ে ৮৪ বলে ৯০ রানের ইনিংস খেলেন। এছাড়া রাচিন রবীন্দ্র ৪৬ বলে করেছেন ৫৬ রান। শেষপর্যন্ত মিচেল স্যান্টনার ঝোড়ো ব্যাটিং করেন। ১৫ বলে ৩৪ রান করেছেন তিনি। নিউজিল্যান্ড এই ম্য়াচে শেষপর্যন্ত ৫ উইকেটে জয়লাভ করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us