/indian-express-bangla/media/media_files/2025/12/04/indian-cricket-team-43-2025-12-04-01-34-42.jpg)
আসন্ন টি-২০ সিরিজ থেকে বাদ পড়ল যে ৫ ক্রিকেটারের নাম
/indian-express-bangla/media/media_files/2025/12/04/indian-cricket-team-42-2025-12-04-01-34-42.jpg)
ঘোষিত টি-২০ স্কোয়াড
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দেওয়া হল। হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ ফিট হয়ে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন। শুভমান গিলকেও এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। এমনকী, তাঁকে সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে। যদিও ফিটনেস টেস্ট পাশ করতে পারলেই এই সিরিজে খেলার ছাড়পত্র পাবেন গিল। তবে এমনও কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের আরও একবার ব্রাত্য করে রাখা হল। আসুন, তেমনই ৫ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/mohammed-shami-3-2025-12-04-01-34-42.jpg)
মহম্মদ শামি
টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) আরও একবার নির্বাচকরা ইগনোর করলেন। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজের জন্য যে স্কোয়াড নির্বাচন করা হয়েছে, সেখানে শামিকে জায়গা দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শামিকে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাওয়া গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/rinku-singh-3-2025-12-04-01-34-42.jpg)
রিঙ্কু সিং
এই তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিংয়েরও (Rinku Singh)। তাঁকেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্য়াচের সিরিজের জন্য নির্বাচিত ১৫ সদস্যের স্কোয়াডে ঠাঁই দেওয়া হল না। অস্ট্রেলিয়া সফরে রিঙ্কুকে রাখা হয়েছিল। কিন্তু, তিনি একটাই মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। রিঙ্কুকে এই স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত, সত্যিই সবাইকে অবাক করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/nitish-kumar-reddy-1-2025-12-04-01-34-42.jpg)
নীতীশ কুমার রেড্ডি
নীতীশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) এই টি-২০ স্কোয়াডে জায়গা পেলেন না। আসলে, হার্দিক পান্ডিয়া ফিট হয়ে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন। সেকারণে নীতীশকে এই স্কোয়াডে রাখা হয়নি। গত কয়েকটা সিরিজেই নীতীশের পারফরম্য়ান্স সেভাবে নজর কাড়তে পারেনি। আর সেকারণে নির্বাচকরা তাঁর উপর আর ভরসা রাখতে পারলেন না।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/ruturaj-gaikwad-2025-12-04-01-34-42.jpg)
রুতুরাজ গায়কোয়াড়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে শতরান করলেও, আসন্ন টি-২০ সিরিজে রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) খেলার সুযোগ দেওয়া হল না। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজের জন্য যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে রুতুকে রাখা হয়নি। ঘরোয়া ক্রিকেটে এবং ইন্ডিয়া এ দলের হয়ে রুতুরাজ যথেষ্টই ভাল পারফরম্য়ান্স করেছিলেন। তা সত্ত্বেও টি-২০ স্কোয়াডে জায়গা পেলেন না তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/rishabh-pant-18-2025-12-04-01-34-42.jpg)
ঋষভ পন্থ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ঋষভ পন্থকেও (Rishabh Pant) দলে রাখা হয়নি। আশা করা হয়েছিল, ওয়ানডে স্কোয়াডে কামব্যাকের পর হয়ত টি-২০ ফরম্য়াটেও তাঁকে দেখতে পাওয়া যাবে। কিন্তু, ২০ ওভারের ক্রিকেটে তাঁকে ব্যাটিং ধামাকার সুযোগ দেওয়া হল না। ভারতীয় টি-২০ স্কোয়াডে কামব্যাক করার জন্য ঋষভকে আরও অপেক্ষা করতে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us