/indian-express-bangla/media/media_files/2026/01/29/indian-cricketers-2026-01-29-04-01-25.jpg)
এই ৫ ভারতীয় ক্রিকেটার হারের জন্য দায়ী
/indian-express-bangla/media/media_files/2026/01/29/indian-cricket-team-60-2026-01-29-04-01-36.jpg)
৫০ রানে পরাস্ত ভারত
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্যাচটা গত বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমে আয়োজন করা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২১৫ রান করে। এর জবাবে ভারতীয় দল ১৬৫ রানেই অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ড ৫০ রানে এই ম্য়াচে জয়লাভ করে। ভারতের হয়ে এই ৫ ক্রিকেটার সবথেকে খারাপ পারফরম্য়ান্স করলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/abhishek-sharma-12-2026-01-26-01-44-13.jpg)
অভিষেক শর্মা
এই ম্য়াচে অভিষেক শর্মা (Abhishek Sharma) গোল্ডেন ডাকে আউট হয়ে যান। চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার শুরুটাই যথেষ্ট খারাপ হয়। গত ম্য়াচে অভিষেক ঝকঝকে হাফসেঞ্চুরি করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/10/suryakumar-yadav-23-2025-12-10-12-40-41.jpg)
সূর্যকুমার যাদব
এই ম্য়াচে সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) একেবারে ফ্লপ হয়ে যান। তিনি ৮ বলে মাত্র ৮ রান করতে পারেন। ইতিপূর্বে, গত ২ ম্য়াচে তিনি ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-20-2025-12-09-23-38-17.jpg)
হার্দিক পান্ডিয়া
অন্যদিকে আবার হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) এই ম্য়াচে যথেষ্ট খারাপ ব্যাটিং করেন। ৫ বলে মাত্র ২ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে হার্দিকের হার্ড হিটিংয়ের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়নি।
/indian-express-bangla/media/media_files/2025/02/01/vHnwrH3mozXYsasIXgBl.jpg)
হর্ষিত রানা
এছাড়া বল হাতে ফ্লপ করেন হর্ষিত রানা (Harshit Raha)। ৪ ওভারে তিনি ৫৪ রান খরচ করেছেন। কিন্তু, একটাও উইকেট তিনি শিকার করতে পারেননি। কিউয়ি ব্যাটাররা হর্ষিতকে এই ম্য়াচে কার্যত দুরমুশ করে।
/indian-express-bangla/media/media_files/2026/01/29/ravi-bisnoi-2026-01-29-04-08-57.jpg)
রবি বিষ্ণোই
শেষকালে বলতে হবে রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) কথা। ৪ ওভারে ৪৯ রান দিয়ে তিনি মাত্র ১ উইকেট শিকার করেন। হর্ষিতের পাশাপাশি তিনিও যথেষ্ট রান খরচ করেন। যদিও সিরিজের তৃতীয় ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us