/indian-express-bangla/media/media_files/2026/01/12/top-5-indian-cricketers-injured-2026-01-12-13-27-20.jpg)
চোটে কাহিল ভারতীয় ক্রিকেটাররা
/indian-express-bangla/media/media_files/2026/01/11/indian-cricket-team-52-2026-01-11-16-22-05.jpg)
টিম ইন্ডিয়া 'মিনি হাসপাতাল'!
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) উপর যেন কারোর খারাপ নজর লেগেছে। আর সেকারণে গত কয়েকদিনের মধ্য়ে বেশ কয়েকজন ম্যাচজয়ী ক্রিকেটার চোটে কাহিল হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার ৫ তারকা ক্রিকেটার আপাতত ভয়ঙ্কর চোটে আক্রান্ত। সাম্প্রতিককালে এই ৫ ক্রিকেটারই নিজেদের প্রতিভার দৌলতে নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/12/tilak-varma-2026-01-12-13-27-20.jpg)
তিলক বর্মা
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি চলাকালীন তিলক বর্মা (Tilak Varma) ভয়ঙ্কর চোটে আক্রান্ত হয়েছেন। আর সেকারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ৩ টি-২০ ম্য়াচে তাঁকে খেলতে দেখা যাবে না। আপাতত তিলক ফিট হওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা চালাচ্ছেন। আশা করা হচ্ছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/12/rishabh-pant-2026-01-12-13-27-20.jpg)
উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও (Rishabh Pant) আপাতত চোটে কাহিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরোদা ওয়ানডে ম্যাচের ঠিক আগে চোট পান তিনি। সেকারণে চলতি ওয়ানডে সিরিজ থেকে তিনি ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। আগামী জুন মাসে ফের পন্থকে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যাবে।
/indian-express-bangla/media/media_files/2026/01/12/washinton-sundar-2026-01-12-13-27-20.jpg)
ওয়াশিংটন সুন্দর
টিম ইন্ডিয়ার স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) বরোদা ওয়ানডে ম্য়াচ খেলতে নেমে চোট পেয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এই চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। সুন্দরও ২০২৬ টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের সদস্য। এই পরিস্থিতিতে তাঁর চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের টেনশন অবশ্য়ই বাড়িয়ে দেবে।
/indian-express-bangla/media/media_files/2026/01/12/sarfaraz-khan-2026-01-12-13-27-20.jpg)
সরফরাজ খান
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। কিন্তু, চোটের কারণে তিনিও আপাতত দলের বাইরে রয়েছে। সেকারণে কোয়ার্টার ফাইনালে সরফরাজকে ছাড়াই মাঠে নামছে মুম্বই ক্রিকেট দল।
/indian-express-bangla/media/media_files/2026/01/12/pooja-vastrakar-2026-01-12-13-27-20.jpg)
পূজা বস্ত্রকার
পুরুষদের পাশাপাশি ভারতীয় মহিলা দলের তারকা অলরাউন্ডার পূজা বস্ত্রকারও চোটের কারণে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। টিম ইন্ডিয়ার এই পেস অলরাউন্ডারের এই চোটই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us