/indian-express-bangla/media/media_files/2025/11/19/virat-kohli-2025-11-19-18-36-50.jpg)
আজও ভারতের 'ত্রাতা' কিং কোহলি
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-22-2025-12-05-11-29-58.jpg)
দুরন্ত জয় ভারতের
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ৪ উইকেটে জয়লাভ করেছে। এই জয়ের নেপথ্যে নায়ক হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্য়াচে কিং কোহলির ব্যাট থেকে ৯৩ রানের একটি ধামাকাদার ইনিংস বেরিয়ে এসেছেন। হতে পারে, নিশ্চিত শতরান হয়ত মিস করেছেন বিরাট। তবে, পাঁচটি বড় রেকর্ড তিনি কায়েম করে ফেলেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-24-2025-12-05-11-29-58.jpg)
২৮ হাজার রান
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার ব্যাটিং সুপারস্টার এই রেকর্ড কায়েম করেন। রবিবার (১১ জানুয়ারি) বিরাট তাঁর ৯৩ রানের ইনিংসে ৮ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-25-2025-12-05-11-29-58.jpg)
দ্বিতীয় স্থানে বিরাট
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের পরিসংখ্যানে বিরাট কোহলি দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এই তালিকায় তিনি শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার কুমার সঙ্গকারার রেকর্ড ভেঙে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-27-2025-12-05-11-29-58.jpg)
টানা ৫ ফিফটি
ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি এই নিয়ে পঞ্চমবার টানা ৫ ম্য়াচে অর্ধশতরান করলেন। এই তালিকায় কেউ তাঁর আশপাশেও নেই। কুইন্টন ডি কক এমন কৃতিত্ব মাত্র ২ বার করতে পেরেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/virat-kohli-18-2025-12-04-15-05-39.jpg)
ম্য়ান অফ দ্য ম্যাচ
একদিনের ক্রিকেটে বিরাট কোহলি ৪৫ বার ম্য়াচ অফ দ্য ম্যাচের খেতাব জয় করেছেন। এই তালিকায় তাঁর সামনে শুধুমাত্র সনৎ জয়সূরিয়া এবং শচীন তেন্ডুলকর রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/04/virat-kohli-19-2025-12-04-15-05-39.jpg)
যুগ্মভাবে শীর্ষ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় বিরাট কোহলি আপাতত যুগ্মভাবে শীর্ষস্থান অর্জন করেছেন। শচীন এবং বিরাট দুজনেই কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে ১,৭৫০ রান করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us