/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-8-2025-12-28-12-14-36.jpg)
চলতি বছর এই ৭ ক্রিকেটার উপার্জন করেছেন সবচেয়ে বেশি
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-2025-12-28-12-14-37.jpg)
শুরুর কথা
২০২৫ সালে একাধিক রেকর্ড ক্রিকেট ময়দানে ভেঙে গিয়েছে। গড়ে উঠেছে অবশ্য তার থেকেও অনেক বেশি। বিশ্বজুড়ে ক্রিকেট খেলার জনপ্রিয়তা যত বাড়তে শুরু করেছে, ততই ক্রিকেটারদের উপার্জনও বাড়ছে সমানুপাতিক হারে। আসুন, আজ সেইসকল ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা যাক, যাঁরা চলতি বছর সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-1-2025-12-28-12-14-37.jpg)
১. বিরাট কোহলি
সংবাদমাধ্যম সূত্রের খবর অনুসারে, চলতি বছর বিরাট কোহলির (Virat Kohli) আর্থিক উপার্জন ২৫০ থেকে ৩০০ কোটির মধ্যে হয়েছে। তাঁর এই উপার্জনের মূল উৎস হল আইপিএল চুক্তি (২১ কোটি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তি (৭ কোটি)। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-2-2025-12-28-12-14-36.jpg)
২. রোহিত শর্মা
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর মোট উপার্জনের পরিমাণ ১৫০-১৮০ কোটি টাকা। আইপিএল এবং বিসিসিআই চুক্তি থেকেই তিনি এই বছর ২৩.৩০ কোটি টাকা উপার্জন করেছেন। এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশন করেও পকেট গরম করেছেন হিটম্যান।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-3-2025-12-28-12-14-36.jpg)
৩. ঋষভ পন্থ
গত কয়েক বছরে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের (Rishabh Pant) জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালু নজর কাড়ার মতো বৃদ্ধি পেয়েছে। তিনি এই বছর ১০০-১২০ কোটি টাকা আয় করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-4-2025-12-28-12-14-36.jpg)
৪. জসপ্রীত বুমরাহ
বাকি শীর্ষস্থানীয় ভারতীয় ক্রিকেটারদের মতোই জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) আয়ের প্রধান উৎস হল আইপিএল, বিসিসিআই এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট। এই বছর, বুমরাহ ৯০-১১০ কোটি টাকা আয় করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-5-2025-12-28-12-14-36.jpg)
৫. হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সবসময়ই তাঁর বিলাসবহুল জীবনযাপন উপভোগ করেন। এটা তাঁর পোশাক পরিধান এবং দামি ঘড়ির প্রতি অমোঘ আকর্ষণ দেখলেই বোঝা যায়। হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হার্দিক এই বছর ৮০-১০০ কোটি টাকা উপার্জন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-6-2025-12-28-12-14-36.jpg)
৬. শ্রেয়স আইয়ার
ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জনপ্রিয়তা আপাতত আকাশছোঁয়া। এটা তাঁর আয় বৃদ্ধির অন্য়তম প্রধান কারণ। ওডিআই দলের বর্তমান সহ-অধিনায়ক শ্রেয়া ২০২৫ সালে ৭০-৮৫ কোটি টাকা আয় করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/28/top-7-earning-cricketer-2025-7-2025-12-28-12-14-36.jpg)
৭. প্যাট কামিন্স
ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও তার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতন দেয়। সেই তালিকায় রয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) নাম। এই বছর কামিন্স ৬০-৭৫ কোটি টাকা আয় করেছেন। উল্লেখ্য, এরমধ্যে ১৮ কোটি টাকা এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে তাঁর আইপিএল চুক্তি থেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us