/indian-express-bangla/media/media_files/2025/12/12/vaibhav-suryavanshi-4-2025-12-12-15-11-54.jpg)
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই ব্যাটিং তাণ্ডব করলেন বৈভব সূর্যবংশী
/indian-express-bangla/media/media_files/2025/12/12/vaibhav-suryavanshi-2025-12-12-15-11-54.jpg)
বৈভব ধামাকা
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর দুবাইয়ে বসেছে। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর (India vs UAE) বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় ক্রিকেট। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে ধামাকাদার ব্যাটিং করলেন তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী।
/indian-express-bangla/media/media_files/2025/12/12/vaibhav-suryavanshi-1-2025-12-12-15-11-54.jpg)
শতরান সূর্যবংশীর
এই ইনিংসে বৈভব ৯ চার এবং ১৪ ছক্কা হাঁকিয়েছেন। আর সেই দৌলতে শেষপর্যন্ত ৯৫ বলে ১৭১ রানের একটি বিধ্বংসী ইনিংস তিনি উপহার দেন। ওয়ানডে ক্রিকেটে ১৮০-র স্ট্রাইক রেটে ব্যাট করা কম বড় কথা নয়। সেই অসাধ্যসাধনই করেছেন বৈভব।
/indian-express-bangla/media/media_files/2025/12/12/vaibhav-suryavanshi-2-2025-12-12-15-11-54.jpg)
অব কী বার, ৪০০ পার!
বৈভব ছাড়াও এই ম্য়াচে ভারতের হয়ে অ্যারন জর্জ এবং বিহান মলহোত্রা ৬৯-৬৯ রান করেন। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার ইয়ং ব্রিগেড ৬ উইকেট হারিয়ে ৪৩৩ রান করেছে। এই প্রথমবার ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে ৪০০ রানের চৌকাঠ স্পর্শ করল।
/indian-express-bangla/media/media_files/2025/12/12/vaibhav-suryavanshi-3-2025-12-12-15-11-54.jpg)
পাকিস্তান বধের অপেক্ষা
আগামী ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। বৈভবের এই ইনিংস নিশ্চয়ই দেখেছে মেন ইন গ্রিন। সেকারণে তাঁরা আপাতত ভয়ে কাঁপছে বলে আশা করা যেতেই পারে।
/indian-express-bangla/media/media_files/2025/12/12/bangladesh-cricket-team-2025-12-12-15-11-54.jpg)
বাংলাদেশের রেকর্ড ভাঙল ভারত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বাধিক রানের রেকর্ড বাংলাদেশের দখলে ছিল। ২০১২ সালের ২৩ জুন টাইগাররা কাতারের বিরুদ্ধে ৭ উইকেটে ৩৬৩ রান করেছিল। ম্যাচটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছিল। শেষপর্যন্ত বাংলাদেশ ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/12/12/indian-cricket-team-2025-12-12-15-11-54.jpg)
এর আগে সর্বাধিক কত রান করেছিল টিম ইন্ডিয়া?
এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সর্বাধিক রান ছিল ৬ উইকেটে ৩৫৪ রান। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সেই ম্য়াচটাও ভারত খেলেছিল আরব আমিরাতের বিরুদ্ধেই। বর্তমানে এটা এই টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক স্কোর। এই ম্য়াচে দেবদত্ত পাডিক্কল ১১৫ বলে ১২১ রান এবং অনুজ রাওয়াত ১১৫ বলে ১০২ রান করেছিলেন। এই ম্য়াচে ভারত ২২৭ রানে জয়লাভ করেছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us