/indian-express-bangla/media/media_files/2026/01/15/vaibhav-suryavanshi-12-2026-01-15-22-47-45.jpg)
বিশ্বকাপে নয়া রেকর্ড কায়েমের পথে বৈভব সূর্যবংশী
/indian-express-bangla/media/media_files/2025/11/12/vaibhav-2025-11-12-14-46-02.jpg)
ভারত বনাম জিম্বাবোয়ে
ICC U19 World Cup 2026: ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্ব শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) তাদের আগামী ম্য়াচ খেলতে নামবে। আর কিছুক্ষণের মধ্যেই বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা খেলতে নামবে।
/indian-express-bangla/media/media_files/2026/01/17/vaibhav-suryavanshi-13-2026-01-17-10-43-22.jpg)
বৈভব সূর্যবংশী
এই ম্য়াচে সকলের নজর টিম ইন্ডিয়ার ১৪ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশীর উপরেই রয়েছে। প্রত্যেকটা ম্য়াচেই বৈভব কোনও না কোনও রেকর্ড কায়েম করছেন। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধেও ২ বড় রেকর্ড কায়েম করার সুযোগ তাঁর সামনে রয়েছে। অস্ট্রেলিয়ার তরুণ তারকাকে তিনি টেক্কা দিতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/07/vaibhav-suryavanshi-11-2026-01-07-13-34-52.jpg)
রেকর্ডের হাতছানি
জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তরুণ তারকা বৈভব সূর্যবংশীর কাছে ২ বড় রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত সূর্যবংশী যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, সেখানে একটা না একটা শতরান হাঁকিয়েছেন। তবে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত একটাও সেঞ্চুরি হাঁকাননি। যদি জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি শতরান করতে পারেন, তাহলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি এমন কৃতিত্বের অধিকারী হবেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/05/vaibhav-suryavanshi-half-century-2026-01-05-18-31-32.jpg)
আক্রমণাত্মক ব্যাটিং
জিম্বাবোয়ে ক্রিকেট দল এখনও পর্যন্ত যথেষ্ট হতাশ করেছে। এই পরিস্থিতিতে বৈভব সহজেই টিম ইন্ডিয়াকে বড় রানের ইনিংস উপহার দিতে পারেন। এই টুর্নামেন্টে গত ২ ম্যাচে বৈভব আক্রমণাত্মক মেজাজে ব্যাটিয়ের দৌলতে রান করেছেন। সেকারণে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2026/01/04/vaibhav-suryavanshi-10-2026-01-04-14-08-29.jpg)
দ্রুততম শতরান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড আপাতত অস্ট্রেলিয়ার ব্যাটার উইল মালাজুকের কাছে রয়েছে। জাপানের বিরুদ্ধে তিনি মাত্র ৫১ বলে শতরান হাঁকিয়েছিলেন। এবার বৈভবের সামনে এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/vaibhav-suryavanshi-8-2025-12-17-10-23-21.jpg)
ইতিহাস পুনরাবৃত্তির অপেক্ষা
বৈভব প্রথম বল থেকেই বড় শট খেলতে পারেন। এই পরিস্থিতিতে দ্রুততম শতরানের রেকর্ডটা তিনি অনায়াসে ভাঙতে পারেন। ২০২৫ আইপিএল এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছেন, জিম্বাবোয়ে বোলারদেরও তিনি পিটিয়ে ছাতু করবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us