/indian-express-bangla/media/media_files/2025/11/12/vaibhav-2025-11-12-14-46-02.jpg)
টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী
/indian-express-bangla/media/media_files/2025/11/12/vaibhav-suryavanshi-4-2025-11-12-10-14-12.jpg)
বৈভব সূর্যবংশী
গত বছর আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে ডেবিউ করেছিলেন বৈভব সূর্যবংশী। এরপরই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে শুরুটা বেশ ভালই করেছিলেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/29/vaibhav-suryavanshi-youngest-t20-centurion-rising-stars-asia-cup-2025-2025-11-29-13-32-24.jpg)
ব্যাটিং ব্যর্থতা
বিহারের ১৪ বছর বয়সি এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত ব্য়াটিং করেন। যদিও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভব যারপরনাই ব্যর্থ হয়েছেন। ২০২৬ আইপিএল নিলামের আগে এই ঘটনা রাজস্থান রয়্যালস দলের টেনশন অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/15/vaibhav-suryavanshi-7-2025-11-15-11-13-07.jpg)
SMAT-য়ে চূড়ান্ত ব্য়র্থ বৈভব সূর্যবংশী
২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে বৈভব সূর্যবংশী ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তিনি ১৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মনে করা হয়েছিল, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তাঁর এই ফর্ম অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি বিহারকে জেতাতে পারবেন। যদিও টুর্নামেন্টের প্রথম তিনটে ম্য়াচে তিনি একেবারে নজর কাড়তে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/vaibhav-suryavanshi-2025-10-08-17-25-52.jpg)
কোন ম্যাচে কত রান?
গত ২৬ নভেম্বর তিনি চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। এরপর ২৮ নভেম্বর মধ্য প্রদেশের বিরুদ্ধে তিনি ১৩ রান করেছিলেন। এরপর ৩০ নভেম্বর তিনি তৃতীয় ম্য়াচে বিহারের বৈভব সূর্যবংশী মাত্র ৫ রান করে আউট হয়ে যান। গত ৩ ম্য়াচে তিনি মাত্র ৩২ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/06/11/vFuBfgzAD41SUnDTo0Xv.jpg)
চিন্তা বাড়ল রাজস্থান রয়্যালসের
রাজস্থান রয়্যালস দলে বৈভব সূর্যবংশী যে ভরসার অন্যতম বড় নাম, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। আর সেকারণেই তারা সঞ্জু স্যামসনকে ট্রেড করার সিদ্ধান্ত নেয়। যদি বৈভব সূর্যবংশী নিজের ফর্ম আবারও ফেরত না পান, তাহলে ২০২৬ আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের টেনশন আরও বেড়ে যাবে। আসন্ন মিনি অকশনে ব্যাকআপ হিসেবে একজন ওপেনারের খোঁজ অবশ্যই করবে গোলাপি ফ্র্যাঞ্চাইজ়ি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us