/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-28-2025-12-05-11-29-58.jpg)
সেঞ্চুরিতে এখনও 'সেকেন্ড বয়' বিরাট কোহলি
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-22-2025-12-05-11-29-58.jpg)
বিস্ময়ের নাম বিরাট
রাঁচির পর রায়পুরেও বিরাট কোহলি বিধ্বংসী শতরান হাঁকিয়েছেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ঝুলিতে ৮৪ শতরান চলে এসেছে। ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) এটা যে কত বড় প্রাপ্তি, সেটা মুখের কথায় বোঝানো সম্ভব নয়।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/sachin-tendulkar-8-2025-12-05-11-29-58.jpg)
শীর্ষে শচীন
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর। তাঁর জিম্মায় ১০০ সেঞ্চুরি রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-23-2025-12-05-11-29-58.jpg)
দরকার ১৭ সেঞ্চুরি
এই রেকর্ড ভাঙতে হলে বিরাট কোহলিকে এখনও ১৭ শতরান করতে হবে। কিন্তু, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মধ্যে সেটা কি সম্ভব? আসুন, দেখে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-24-2025-12-05-11-29-58.jpg)
কতগুলো ODI খেলবে ভারত?
ব্যাক টু ব্যাক শতরানের পর বিরাট কোহলির থেকে প্রত্যাশা আপাতত অনেকটাই বেড়ে গিয়েছে। আশা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০১ সেঞ্চুরি হাঁকাতে পারবেন। প্রশ্ন হল, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল কতগুলো ওয়ানডে ম্যাচ খেলবে?
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-25-2025-12-05-11-29-58.jpg)
বিশ্বকাপের আগে ১৯ ওয়ানডে ম্য়াচ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট ১৯ ওয়ানডে ম্য়াচ খেলবে। তারমধ্যে একটি ম্য়াচ তো শনিবার (৬ ডিসেম্বর) বিশাখাপত্তনমে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-26-2025-12-05-11-29-58.jpg)
ফাইনালে উঠলে ৩০ ম্য়াচ
যদি টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে ভারত মোট ১১ ম্য়াচ খেলার সুযোগ পাবে। এই পরিস্থিতিতে বিরাটের কাছে মোট ৩০ ওয়ানডে ম্য়াচ খেলার সুযোগ থাকবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/05/virat-kohli-27-2025-12-05-11-29-58.jpg)
কিং থেকে কিংবদন্তী
এই ৩০ ম্য়াচের মধ্যে যদি ১৭ ম্য়াচেও তিনি শতরান করতে পারেন, তাহলে বিরাটের সামনে কিং থেকে কিংবদন্তী হয়ে ওঠার সুযোগ অবশ্যই থাকবে। যদিও কোহলির সামনে রাস্তা অতটাও সহজ হবে না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us