/indian-express-bangla/media/media_files/2026/01/20/deeya-yadav-5-2026-01-20-20-16-12.jpg)
দিল্লি ক্যাপিটালসের হয়ে ডেবিউ করলেন দিয়া যাদব
/indian-express-bangla/media/media_files/2026/01/20/deeya-yadav-2026-01-20-20-16-12.jpg)
দিয়া যাদব
WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে ত্রয়োদশ ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। টস জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের হয়ে মহিলা প্রিমিয়ার লিগে ডেবিউ করলেন দিয়া যাদব। কে এই দিয়া? আসুন, এই তরুণ ক্রিকেটারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/deeya-yadav-1-2026-01-20-20-16-12.jpg)
নিলামে 'ইতিহাস'
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলামে আগেই ইতিহাস কায়েম করেছিলেন দিয়া যাদব। মাত্র ১৬ বছর বয়সি এই ক্রিকেটারকে চলতি WPL টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস সই করিয়েছেন। মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে দিয়া নাম লিখিয়ে ফেলেছেন। হরিয়ানার এই উজ্জ্বল ক্রিকেটারকে দিল্লি ক্যাপিটালস ১০ লাখ টাকার বিনিময়ে সই করিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/deeya-yadav-2-2026-01-20-20-16-12.jpg)
আনক্যাপড ক্রিকেটার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আনক্যাপড ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন দিয়া যাদব। হরিয়ানা এবং নর্থ জ়োনের হয়ে তিনি ইনিংস শুরু করেছেন। অকুতোভয় শরীরী ভাষা এবং চোখ ধাঁধানো শটের দৌলতে দিয়া ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/deeya-yadav-3-2026-01-20-20-16-12.jpg)
আগুন ব্যাটিং
২০২৩ সালে আয়োজিত অনূর্ধ্ব-১৫ উইমেন্স ওয়ানডে ট্রফি চলাকালীন সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন দিয়া যাদব। ওই ম্য়াচে দিয়া ৫৭৮ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৬.৩৩। এই টুর্নামেন্টে দিয়া তিনটে শতরান করেছিলেন। এরমধ্যে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন। এই গ্রুপে যে কোনও ক্রিকেটারের কাছেই এমন রেকর্ড কার্যত দুর্লভ।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/deeya-yadav-4-2026-01-20-20-16-12.jpg)
হরিয়ানার হয়ে খেলেন
গত বছর জানুয়ারি মাসে অনূর্ধ্ব-২৩ সিনিয়র দলে খুব সহজেই সুযোগ পেয়েছিলেন দিয়া যাদব। এরপর থেকে তিনি আর পিছন ফিরে তাকাননি। ২০২৫-২৬ ঘরোয়া মরশুমে হরিয়ানার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দিয়া। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল দেখে অনেকেই টিম ইন্ডিয়ার ওপেনার শেফালি বর্মার সঙ্গে তুলনা টানতে শুরু করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us